Durga Puja 2026 Live Updates

এবারের পুজোয় সাধারণ মুগের ডালে আনুন অসাধারণ স্বাদ, ইলিশের মাথা দিয়ে বানান এই পদ

Published on:

Published on:

Recipe make Moong Dal with Hilsa fish head using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে পুজো প্রায় চলেই এলো। এই সময় বাড়িতে নানান রকম পথ তৈরি করার পরিকল্পনা অনেকেই করে থাকেন। পাশাপাশি বাঙালি বাড়িতে অনুষ্ঠান হওয়া মানে অথবা পুজোর সময় নারান রকম খাবার তৈরি করা হয়। আর আজকে প্রতিবেদনা আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করবো যেটি যেকোনো অনুষ্ঠান বাড়ির অথবা উৎসবের মরসুমে আপনি সহজেই তৈরি করতে পারবেন। রইল কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সহজে ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল (Recipe)।

অল্প উপকরণে বানিয়ে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল (Recipe)

আপনি যদি চান ঝটপট কোন রান্না করতে তাহলে আজকে রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। কারণ ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। যা আপনি সামান্য কিছু সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe make Moong Dal with Hilsa fish head using just a few ingredients

আরও পড়ুন: রেশন কার্ড সংক্রান্ত সমস্যায় বড় সুবিধা, হোয়াটসঅ্যাপ ও অ্যাপের মাধ্যমে অভিযোগ জানান সহজেই

উপকরণ:

১/৪ কাপ মুগ ডাল
১টা ইলিশ মাছের মাথা
২ টো তেজপাতা
২ টো শুকনো লঙ্কা
১ চা চামচ গোটা জিরে
১ চা চামচ আদা বাটা
স্বাদ মত নুন
১ চা চামচ হলুদ গুঁড়ো
১/৪ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ চিনি
৪-৫ টা কাঁচা লঙ্কা

প্রণালী: প্রথমে মুগ ডালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর মুগ ডালটা ভালো করে ধুয়ে সামান্য নুন হলুদ আদা বাটা কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিন। তারপর একটি বাটিতে হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো অল্প জল গুলে রেখে দিন। এরপর মাছের মাথাটা ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে ভেজে নিন। তারপর ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা গোটা যেটা ফোড়ন দিয়ে গুলিয়ে রাখা হলুদ গুঁড়ো লঙ্কাগুড়ো বাকি আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে সিদ্ধ হয়েছে রাখার ডালটি দিয়ে ভালোভাবে ঘেটে নিন। তারপর তার মধ্যে প্রয়োজনমতো নুন চিনি দিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। এরপর নিজের পছন্দের ঘনত্ব এলে তাতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে ফেলুন (Recipe)।