শীত বিদায়ের আগে স্বাদের টুইস্ট! কড়াইশুঁটির বাইরে গরম ভাতে ঝাল মটর নিমোনার বানান, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make Pea Nimonar with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে বাজারে গেলে আপনি মটরশুঁটি প্রচুর পরিমাণে দেখতে পাবেন। এবার শুধুমাত্র মটরশুঁটি দিয়ে যে কচুরি খাওয়া হয় তা কিন্তু নয়। এটি দিয়ে নানান রকমের পদ তৈরি করা হয়। আজকে প্রতিবাদ জানাই রইল মটরশুঁটে দিয়ে এমন এক ভিন্ন ধরনের পদ যা আপনি সহজেই বাড়িতে বানাতে পারবেন। দেখে নিন এর রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন মটর নিমোনার (Recipe)

বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন সেই চিন্তায় রয়েছেন আপনি। চিন্তা করার কিছু নেই। ঘরে যদি সামান্য কিছু উপকরণ থাকে তাহলে তা দিয়ে বানিয়ে ফেলুন মটর নিমোনার। কীভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন।

Recipe make Pea Nimonar with few ingredients

আরও পড়ুন: পানিহাটিতে বর্বর হত্যাকাণ্ড! গরম জল ও পিটিয়ে যুবককে হত্যা, অভিযোগে তোলপাড়

উপকরণ:

৫০০ গ্রাম কড়াইশুঁটি

১টি আলু সেদ্ধ

১টি বড় টম্যাটো কুচি

এক আঁটি ধনেপাতা

৫-৬ টেবিল-চামচ সর্ষের তেল

এক চিমটে হিং

স্বাদমতো নুন এবং চিনি

আধ ইঞ্চি আদা

২-৩টি শুকনো লঙ্কা

১ চা-চামচ জিরে

১ চা-চামচ ধনেগুঁড়ো

৫-৬টি কাঁচালঙ্কা

৪-৫ কোয়া রসুন

১ চামচ চাটমশলা

১টি তেজপাতা

২-৩টি লবঙ্গ

আধ চা-চামচ গরমমশলা

প্রণালী: প্রথমে পনিরের টুকরোগুলি হালকা সোনালী করে ভেজে তুলে নিন। এবার গরম জলে ২ মিনিট ভিজিয়ে রাখুন‌এতে পনির নরম থাকে। এরপর প্যানে তেল বা ঘি গরম করে জিরে ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এরপর আদা বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে ১ মিনিট ভাজুন। তারপর টমেটো পিউরি দিয়ে তেল না ছাড়া পর্যন্ত কষান। এরপর হলুদ, জিরে, ধনে ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষান। এরপর কষানো মশলায় মটরশুঁটি দিন। প্রয়োজনমতো গরম জল ও নুন দিয়ে ঢাকা দিয়ে ৫ মিনিট ফুটতে দিন। এবার গ্রেভি ঘন হলে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিন। সবশেষে গরম মশলা গুঁড়ো, কাসুরি মেথি, সামান্য চিনি এবং ক্রিম দিয়ে ১ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।