বাংলা হান্ট ডেস্ক: কাটলেট খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কম পাবে। তবে কাটলেটের কথা বললে সবার আগে মাথায় আসে চিকেন অথবা মটনের কথা। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ভাবে খই দিয়ে কিভাবে কাটলেট বানাতে পারবে। প্রণালী দেখে নিন (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন খইয়ের কাকলেট (Recipe)
রবিবার সন্ধ্যা বেলায় হঠাৎ করে যদি অতিথি আসে, তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে চিন্তা করার কিছু নেই। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন খইয়ের কাটলেট। প্রণালী রইল (Recipe)।

আরও পড়ুন: এই মুখটা চিনছেন? ‘পরশুরাম’ সিরিয়ালে এন্ট্রি জনপ্রিয় নায়িকার, গল্পে বিরাট টুইস্ট
উপকরণ:
৩-৪ কাপ খই, ১টি পেঁয়াজ কুচি, ১/৪ চা চামচ আদা কুচি, ১/৪ চা চামচ রসুন কুচি, ২-৩টে কাঁচালঙ্কা কুচি, ৯-১০টা কারিপাতা, ১/২ চা চামচ চাট মশলা, ৩-৪ চা চামচ জল, ২ চা চামচ কর্নফ্লাওয়ার, ১ কাপ বিস্কুট গুঁড়ো, স্বাদমতো নুন ও চিনি এবং পরিমাণমতো সাদা তেল।
প্রণালী: প্রথমে একটি বাটিতে খই নিন। এবার তাতে পেঁয়াজ, আদা, রসুন, কারিপাতা এবং গুঁড়ো মশলা মিশিয়ে দিন। স্বাদমতো নুন ও চিনিও দেবেন। এই কাটলেট স্বাদে একটু মিষ্টি হয়। তাই চিনির পরিমাণ বুঝে দেবেন। এ বার সমস্ত উপকরণগুলো হাতে দিয়ে চটকে মেখে নিন। দরকার হলে মিক্সিতেও বেটে নিতে পারেন। এ ছাড়া মণ্ড তৈরিতে আলু সিদ্ধও ব্যবহার করতে পারেন। এ বার ওই মণ্ড থেকে লেচি কেটে কাটলেটের আকারে গড়ে নিন। গোল বা চৌকো আকার দিতে পারেন। এবার কাটলেটগুলো কর্নফ্লাওয়ার গোলা জলে ডুবিয়ে তুলে নিন। উপর দিয়ে বিস্কুটগুঁড়ো মাখিয়ে নিন। এ বার ছাঁকা তেলে কাটলেটগুলো ভেজে নিন। উভয় দিক বাদামি হওয়া পর্যন্ত ভাজবেন। তৈরি খইয়ের কাটলেট (Recipe)।












