মালাইকারি বা ভাপা নয়! বানিয়ে ফেলুন ‘চিংড়ি ভর্তা’, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make shrimp mash with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাছ খেতে ভালোবাসো না এমন বাঙালি খুবই কম পাবেন। তার ওপর ইলিশ অথবা চিংড়ি মাছ যদি হয় তাহলে সেই দিনের ভোজ হয়ে ওঠে আরও রাজকীয়। তবে বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসলে পরেই যে মালাইকারি অথবা ভাপা করে খেতে হবে তার কোন মানে নেই। স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছের ভর্তা। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন চিংড়ির ভর্তা, প্রণালী রইল (Recipe)

ভর্তা মূলত ওপার বাংলার খাবার। তাছাড়া নানান রকমের ভর্তা আপনি খেয়ে থাকবেন। এবার স্বাদ বদল করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন চিংড়ি মাছ দিয়ে ভর্তা। যা বানাতে একদিকে যেমন সময় কম লাগে। তেমনই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। দেখুন প্রণালী (Recipe)।

Recipe make shrimp mash with just a few ingredients

আরও পড়ুন: OTP আসছে না? আধারে মোবাইল-ইমেল যুক্ত আছে কিনা যাচাই করুন এইভাবে

উপকরণ:

চিংড়ি মাছ (ছোট বা মাঝারি)

পেঁয়াজ কুচি

শুকনো লঙ্কা (ভাজা)

রসুন (কুচি বা বাটা)

নুন (লবণ)

ধনেপাতা কুচি

সরষের তেল (কাঁচা)

হলুদ গুঁড়ো (ঐচ্ছিক)

প্রণালী: প্রথমে চিংড়ি মাছ পরিষ্কার করে সেদ্ধ বা ভেজে নিন। এরপর কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা সামান্য তেলে ভেজে নেওয়া হয়। এরপর ভাজা চিংড়ি ও মশলা একসাথে শিলনোড়াতে বা ব্লেন্ডারে বেটে নিন। তবে মাথায় রাখবেন যাতে একটি মিহি মিশ্রণ তৈরি হয়। এরপর বাটা চিংড়ির মধ্যে কাঁচা সরষের তেল, নুন, ধনেপাতা ও অন্যান্য মশলা দিয়ে ভালো করে মেখে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।