হাওয়াবদলের সময়ে বাড়িতে রান্না করুন তেঁতুল দিয়ে কাচকি মাছের টক, দেখুন রেসিপি

Published on:

Published on:

Recipe make tamarind-kachki tamarind with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীর খারাপ সকলের লেগে রয়েছে। শরীর খারাপ হলে পরে মুখে এক রকমের স্বাদ থাকে না বললেই চলে। তবে এই সময় খাওয়া-দাওয়া বুঝে শুনে করতে বলেন পুরনো দিনের মানুষেরা। তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরনো দিনেরই একটি রেসিপি। যা খেতে দুর্দান্ত হয়। পাশাপাশি এটি পেট ঠান্ডা রাখতেও সাহায্য করে। দেখে নিন কিভাবে বানাবেন তেঁতুল-কাচকি টক (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন তেঁতুল-কাচকি টক (Recipe)

কাচকি মাছে ও রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। যা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তাই এই বসন্তের মরশুমে শরীর থেকে সুস্থ রাখতে আপনি বাড়িতে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন তেঁতুল-কাচকি টক। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make tamarind-kachki tamarind with few ingredients

আরও পড়ুন: তিন মাস পুরী লাইনে একাধিক ট্রেন বাতিল, বিপদে পড়ার আগে দেখুন তালিকা

উপকরণ:

২০০ গ্রাম কাচকি মাছ

৪-৫টি কাঁচা তেঁতুল

২ টেবল চামচ সর্ষের তেল

এক চা-চামচ সর্ষে

১-২টি শুকনো লঙ্কা

২ চা-চামচ হলুদ গুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমে কাচকি মাছ ভাল ভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। এরপর তাতে এক চা-চামচ নুন এবং এক চা-চামচ হলুদ মাখিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মাছগুলো ভেজে নিন। এবার মাছ গুলো তুলে ওই কড়াইতে কাঁচা তেঁতুল ভাল করে ধুয়ে ছোট ছোট টুকরোয় কেটে দিয়ে দিন। এর পরে এক চা-চামচ হলুদ এবং স্বাদমতো নুন দিয়ে খুন্তি দিয়ে সাবধানে নাড়াচাড়া করে দেড় কাপ মতো জল দিন। তারপর টক কতটা রাখতে চাইছেন, তার উপর নির্ভর করবে কতটা জল দেবেন। সেইমতো জলের পরিমাণ কম-বেশি করে নিতে পারেন। জল দেওয়ার পরে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে রান্না হতে দিন। মিনিট পাঁচেক পরে ঢাকা খুলে মাছ গুলো দিয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।