একঘেয়ে এঁচোড় চিংড়ি নয়! স্বাদ বদল করতে বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্ন্যাকসটি, রেসিপি রইল

Published on:

Published on:

Recipe make these delicious snacks with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে। তাহলে তাদের কী রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। এবার বাড়িতে যদি এঁচোড় আর চিংড়ি মাছ থাকে। তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু স্ন্যাকটি। কিভাবে বানাবেন তার রেসিপি রইল (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই স্ন্যাকসটি (Recipe)

বাড়িতে যদি চিংড়ি মাছ থাকে আর এঁচোড় থাকে তাহলে এক ধরনের তরকারি না করে বানিয়ে ফেলতে পারেন সহজ এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি এটি খেতেও সুস্বাদু হয়। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make these delicious snacks with just a few ingredients

আরও পড়ুন: যাত্রীদের জন্য বড় সুখবর! ২০ জোড়া নতুন প্রিমিয়াম ট্রেন পরিষেবা চালু হচ্ছে, কারা পাবেন সুবিধা?

উপকরণ:

এঁচোড় ১ কাপ সেদ্ধ করে চটকে রাখা

ছোট চিংড়ি ১/২ কাপ

মাঝারি সাইজের পেঁয়াজ কুচি ১টি

কাঁচালঙ্কা কুচি ২টি

আদা-রসুন বাটা ১ চা চামচ

ধনেপাতা কুচি সামান্য

গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ

নুন স্বাদমতো

সেদ্ধ আলু ১টি

লেবুর রস সামান্য

কর্নফ্লাওয়ার বা ময়দা ২ টেবিল চামচ

ব্রেডক্রাম্ব

তেল

প্রণালী: প্রথমে একটি বড় বাটিতে সেদ্ধ এঁচোড় ও সেদ্ধ আলু ভালো করে চটকে মিশিয়ে নিন। এরপর তাতে দিয়ে দিন ভাজা চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা, আদা-রসুন বাটা এবং ধনেপাতা। এরপর নুন, গরম মশলা গুঁড়ো ও সামান্য লেবুর রস যোগ করে সব উপকরণ ভালো ভাবে মেখে নিন। এবার মিশ্রণ তৈরি হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিন এবং চপের মতো গোল বা ডিম্বাকার আকার দিন। এবার কড়াইয়ে তেল গরম করে একে একে চপগুলো দিয়ে দিন। ভাজা হয়ে গেলে চপগুলো টিস্যু পেপারের উপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।