বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহ শেষে বাড়িতে সকলে থাকে বলে সেই দিন নানান রকমের ভালো-মন্দ পদ রান্না করা হয়। তবে ভালো মন্দ পদ বললেই শুধুমাত্র যে চিকেন বা মাটন এর কোন পদ রান্না করতে হবে তার কোন মানে নেই। স্বাদ বদল করতে আপনি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। যা আগেকার দিনের মা ঠাকুমারা প্রায়শই করে থাকতেন। দেখে নিন কিভাবে বানাবেন বোয়াল মাছের ঝাল (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই বোয়াল মাছের ঝাল (Recipe)
সপ্তাহ শেষে বাড়িতে যদি বোয়াল মাছ নিয়ে আসে, তাহলে আলু দিয়ে শুধু ঝোল তৈরি না করে। স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

আরও পড়ুন: প্রকৃতিপ্রেমীদের জন্য পারফেক্ট জায়গা! হাতে কটা দিনের ছুটি নিয়ে ঘুরে আসুন উত্তরবঙ্গের সামসিং থেকে
উপকরণ:
বোয়াল মাছ: বড় পাঁচ পিস
আদা বাটা: ১ চা চামচ
পেঁয়াজ: ১টা বড় বা মাঝারি মাপের ২টো কুচি করে কাটা
কাঁচা লঙ্কা বাটা: ৩ থেকে ৪টি
জিরে বাটা: ১ চা চামচ
হলুদ গুঁড়ো: ১/২ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
কালো জিরে: ১ চা চামচ
একটা গোটা: টম্যাটো
সর্ষের তেল
ধনেপাতা কুচি
নুন স্বাদমতো
প্রণালী: প্রথমে মাছের টুকরোগুলি ভাল করে ধুয়ে নিন। এরপর নুন ও হলুদ মাখিয়ে ১ মিনিট রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে মাছ ভাজতে দিন। এ বার মাছ ভাজার তেলেই কালো জিরে, পেঁয়াজ কুচি দিয়ে ভাল করে ভাজুন। পেঁয়াজে সোনালি রং ধরলেই একে একে দিয়ে দিন সব বাটা মশলা, টম্যাটো। এ বার পরিমাণ মতো উষ্ণ জল দিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে তাতে মাছগুলি ছেড়ে দিন। তারপর পরিমান মতন নুন, মিষ্টি দেখে নিন। এরপর ঝোল ফুটে গায়ে মাখা মাখা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












