সহজ উপায়ে মাটন রান্না করতে চান? অল্প সময়ে ট্রাই করুন সুস্বাদু এই রেসিপিটি

Published on:

Published on:

Recipe make this delicious mutton recipe with few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: মাটন খেতে ভালোবাসে না এমন মানুষ আপনি খুব কম পাবেন। এবার বাড়িতে যদি মাটান নিয়ে আসে তাহলে একঘেয়েঝলো রান্না না করে স্বাদ বদল করতে বানিয়ে ফেলতে পারেন মাটনের এই রেসিপিটি। যা খেতে হুবহু রেস্তোরাঁর মতন হবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাটনের এই রেসিপিটি (Recipe)

বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে চিন্তা করার কিছু নেই, মাটান যদি কিনে নিয়ে আসেন বাড়িতে তাহলে বানিয়ে ফেলুন রেস্তোরাঁর মতন এই সুস্বাদু রেসিপিটি। যা বানাতে অল্প সময় লাগবে (Recipe)।

Recipe make this delicious mutton recipe with few ingredients

আরও পড়ুন: খাতা দেখা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনও মন্তব্য নয়! শিক্ষকদের কড়া নির্দেশ সিবিএসসি বোর্ডের

উপকরণ:

মাটন – ৫০০ গ্রাম

পেঁয়াজ কুচি – ২টি বড় সাইজের

আদা-রসুন বাটা – ২ টেবিল চামচ

টম্যাটো বাটা – ১টি

দই – ৩ টেবিল চামচ

কাজুবাদাম বাটা – ২ টেবিল চামচ

লাল লঙ্কা গুঁড়ো – ১ চা চামচ

হলুদ গুঁড়ো – আধা চা চামচ

ধনে গুঁড়ো – ১ চা চামচ

গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ

জিরে গুঁড়ো – ১/২ চা চামচ

কাঁচালঙ্কা – ২টি

ঘি – ১ টেবিল চামচ

সর্ষের তেল – পরিমাণ মতো

নুন – স্বাদমতো

চিনি – এক চিমটি

ধনেপাতা কুচি – সাজানোর জন্য

প্রণালী: প্রথমে মাটন ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে সামান্য লবণ, হলুদ, দই এবং আদা-রসুন বাটা দিয়ে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে মাঝারি আঁচে ভাজুন। তারপর টম্যাটো বাটা দিয়ে ভালো করে নাড়ুন যাতে কাঁচা গন্ধ চলে যায়। এবার লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং সামান্য হলুদ দিয়ে মশলা ভালো করে কষান। তারপর মাটন কড়াইতে দিয়ে দিন। এরপর কাজুবাদাম বাটা এবং সামান্য জল দিয়ে ঢেকে দিন। প্রেসার কুকার ব্যবহার করলে ৩–৪টি সিটি দিলেই মাংস ভালো ভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার মাংস সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচালঙ্কা, গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি দিয়ে দিন। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। তারপর গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করুন এই রেসিপিটি (Recipe)।