বাংলা হান্ট ডেস্ক: আজকালকার দিনে সমাজ মাধ্যম জীবনের সঙ্গে অঙ্গ কিভাবে জড়িত হয়ে গিয়েছে। যেকোনো বিষয়ই হোক না কেন প্রত্যেকটা মানুষই চায় সমাজ মাধ্যমে সেটিকে পোস্ট করে আপডেট থাকতে। তবে এবার সমাজ মাধ্যমে এই বিষয়ে সিবিএসসি (CBSE) বোর্ডের তরফ থেকে বেশ কিছু কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সিবিএসসি তরফ থেকে জানানো হয়েছে সম্প্রতি শেষ হয়েছে তাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন। এই বার্ষিক পরীক্ষার মূল্যায়ন প্রতিক্রিয়া নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে বোর্ড।
উত্তরপত্র মূল্যায়ন নিয়ে পোস্ট নয়, শিক্ষকদের জন্য় স্পষ্ট বার্তা সিবিএসসি বোর্ডের (CBSE)
বোর্ডের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে পরীক্ষার খাতা মূল্যায়ন সংক্রান্ত কোনো তথ্য অথবা ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করা যাবে না। আর যদি এই নিয়ম লঙ্ঘন করা হয় তাহলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বোর্ডের তরফ থেকে (CBSE)।

আরও পড়ুন: তৎকাল টিকিট পেতে আর হুড়োহুড়ি নয়, নতুন সহজ পদ্ধতি চালু করল ভারতীয় রেল
এছাড়াও সিবিএসসি-এর তরফ থেকে দাবি করা হয়েছে, বহু সময় দেখা যায় শিক্ষক-শিক্ষিকারা পরীক্ষার খাতা দেখার সময় অথবা মূল্যায়নের কথা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্লাটফর্মে শেয়ার করছেন। আবার বহু ক্ষেত্রে দেখা যায় রিল অথবা ভিডিও তৈরি করে তা আপলোড করা হয়।
কিন্তু এবার সেই বিষয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে সিবিএসসি বোর্ড। এই কঠোর পদক্ষেপ নেওয়ার একমাত্র কারণ হলো পরীক্ষার গোপনীয়তা ও স্বচ্ছতাকে বজায় রাখা। পাশাপাশি পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বা উত্তরপত্র কোনভাবেই যাতে জনসমক্ষে না আসে সেই বিষয়ে নজরে রাখা।
এক নজরে দেখে নিন এই নির্দেশিকায় কি কি বলা হয়েছে?
খাতা দেখার সময় কোনভাবেই মোবাইল ফোন বা ক্যামেরা ব্যবহার করা যাবে না। পাশাপাশি উত্তরপত্রের কোন ছবি তোলা যাবে না। তাছাড়া মূল্যায়নের মানদণ্ড বা কোন নির্দিষ্ট উত্তরের নম্বর প্রদান নিয়ে জনসমক্ষে বা সমাজ মাধ্যমে আলোচনা করা যাবে না।
যদি কোন শিক্ষক অথবা শিক্ষিকা এই নিয়ম ভঙ্গ করে । তাহলে তার বিরুদ্ধে বোর্ডের তরফ থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হতে পারে। এমনকি তার স্কুলের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে বোর্ড। প্রসঙ্গত এই বিষয়ে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, সমাজ মাধ্যমে এই ধরনের তথ্য ছড়িয়ে পড়লে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়। তাই এই আতঙ্কে থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের দূরে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে (CBSE)।












