এইভাবে বানান তেল পটল, একবার খেলে বারবার খেতে চাইবেন; রেসিপি দেখে নিন

Published on:

Published on:

Recipe make this delicious recipe with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন মাছ-মাংস খেতে অনেকেরই ভালো লাগেনা। একেক দিন এমন যায় মনে হয় হালকা পাতলা খাবার হলে সবথেকে মনের মতন হয়। কিন্তু হালকা পাতলা খাবার বলতে কি রান্না করা যায় তা নিয়ে অনেকের চিন্তা থাকে।ৎ তবে চিন্তা করার আর কিছু নেই। বাড়িতে পটল থাকলে বানিয়ে ফেলুন সহজে তেল পটল। কিভাবে বানাবেন তার প্রণালী দেখে নিন (Recipe)।

অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)

নিরামিষের দিন বাড়িতে কি রান্না করা হবে? তা নিয়ে চিন্তায় থাকেন সকলে। তার ওপর অনেকেই পটল খেতে ভালোবাসেন না। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা পটল দিয়ে। তবে এতে বানালে সকলেই আঙুল চেটে খাবে। দেখে নিন প্রণালী (Recipe)।

Recipe make this delicious recipe with just a few ingredients

আরও পড়ুন: চেকিং জোরদার, শিয়ালদহ ডিভিশনে বিনা টিকিটে যাত্রীদের থেকে বড় অঙ্কের জরিমানা

উপকরণ:

পটল (খোসা ছাড়ানো)

পোস্ত বাটা

সর্ষে বাটা

ফেটানো টক দই

আদা বাটা

জিরা বাটা

হলুদ

লবণ

চিনি

কাঁচা লঙ্কা

গোটা গরম মশলা

তেজপাতা

সরষের তেল

প্রণালী: প্রথমে পটলগুলোকে ভালোভাবে কেটে নিন। তারপর সেগুলোর মধ্যে সামান্য নুন ও হলুদ মাখিয়ে সরষের তেলে ভালোভাবে ভেজে নেবেন। এরপর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিন। তারপর আদা ও জিরা বাটা দিয়ে তার মধ্যে পোস্তবাটা ও সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিন। এরপর ভালোভাবে মশলা কষে গেলে তারমধ্যে দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। এরপর তার মধ্যে ভাজা পটলগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে তারমধ্যে সামান্য জল দিন। তারপরে উপর থেকে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।