একবার গন্ধরাজ মেটে বানালেই বারবার খেতে চাইবেন, রইল সহজ অথচ দুর্দান্ত রেসিপি

Published on:

Published on:

Recipe mete chorchori with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে হঠাৎ করে অতিথি আসলেন তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তার ঠিক থাকে না। তবে মাংসের পাশাপাশি যদি নতুনত্ব কোন পদ করে খাওয়াতে চান তাহলে আজকের রেসিপিটা শুধুমাত্র আপনার জন্য। দেখে নিন কিভাবে বানাবেন গন্ধরাজ মেটের চচ্চড়ি। প্রণালী রইল (Recipe)

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মেটে চচ্চড়ি (Recipe)

বাড়িতে যদি মাংস নিয়ে আসা হয় পাশাপাশি থাকে মেটে। তাহলে মেটে গুলোকে ফেলে না দিয়ে নতুনত্ব কোন খাবার খেতে চাইলে মানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। যা বানাতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন মেটে দিয়ে চচ্চড়ি (Recipe)।

Recipe mete chorchori with just a few ingredients

আরও পড়ুন: রথের দিন হু হু করে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট

উপকরণ:

১ চা চামচ গন্ধরাজ লেবুর রস

এক চিমটে গন্ধরাজ লেবুর খোসার নির্যাস বা জ়েস্ট

২৫০ গ্রাম মেটে

৩ টেবিল চামচ সর্ষের তেল

২টি মাঝারি আকারের পেঁয়াজ (বেরেস্তার মতো কাটা)

২ চা চামচ রসুনবাটা

দেড় চা চামচ আদাবাটা

১ চা চামচ হলুদগুঁড়ো

১ চা চামচ গোলমরিচগুঁড়ো

এক চিমটে গোটা গোলমরিচ

১ চামচ চিনি

এক চিমটে এলাচ আর দারচিনির গুঁড়ো

স্বাদমতো নুন

প্রণালী: প্রথমেই মেটের টুকরোগুলিকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। ম্যারিনেশনের জন্য আধ চা চামচ রসুনবাটা, আধ চামচ আদাবাটা নুন, হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর একটি কড়াইয়ে অল্প তেল গরম তাতে পেয়াঁজ ভেজে নিতে হবে বেরেস্তার মতো। পেঁয়াজ বাদামি হয়ে গেলে তাতে ১ চামচ আদাবাটা, ২ চামচ রসুনবাটা, গোটা গোলমরিচ এবং খুব সামান্য জল মিশিয়ে দিতে হবে। কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মেটে ঢেলে দিন কড়াইয়ে। এর পর তেল ছা়ড়তে শুরু করলে গন্ধরাজ লেবুর রস ও লেবুর জ়েস্ট মিশিয়ে দিতে হবে কড়াইয়ে। এরপর কড়াইতে হালকা নাড়াচাড়া করে গরম গরম পরিবেশন করুন (Recipe)।