বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে একগাদা ডিম রয়েছে। কি রান্না করবেন বুঝে উঠতে পারছেন না। চিন্তা করার কিছু নেই। অল্প উপকরণ আর সামান্য সময়ের মধ্যে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। দেখুন কীভাবে বানাবেন ডিমের মখমলি। প্রণালী রইল (Recipe)।
কষা নয়, অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ডিমে মখমলি (Recipe)
কষা, ভাপা, কালিয়া তো প্রচুর খেয়েছেন। স্বাদ বদল করার ইচ্ছে থাকলে বানিয়ে ফেলুন ডিমের সুস্বাদু এই রেসিপিটি। যা রান্না করতৈ খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতুতে, রবিবার বিকল্প পথে চলার নির্দেশ
উপকরণ:
৪টি সেদ্ধ ডিম
১টি বড় পেঁয়াজ
৮-১০টি কাজুবাদাম
১টি ছোট টম্যাটো
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
আধ কাপ নারকেলের দুধ
২-৪টি লবঙ্গ
এক টুকরো দারচিনি
১ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ কসৌরি মেথি
১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
প্রণালী: প্রথমে সেদ্ধ ডিমগুলো হালকা করে ভেজে নিন। এরপর ডিমের গায়ে সামান্য চিরে দিলে মশলা ভেতরে ঢুকবে। এরপর কড়াইতে তেল গরম করে গোটা মশলা ফোড়ন দিন। তাতে পেঁয়াজ কুচি বা বাটা দিয়ে ভাজুন। পেঁয়াজ নরম হলে আদা-রসুন বাটা ও কাঁচা লঙ্কা দিয়ে কষান। এরপর গুঁড়ো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে অল্প জল দিয়ে কষান যতক্ষণ না তেল ছাড়ে। এবার টমেটো কুচি বা পিউরি দিয়ে মিশিয়ে নিন। তারপর ভাজা ডিমগুলো মশলায় দিয়ে দিন। পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে নিন। তারপর মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন, যতক্ষণ না ঝোল ঘন হয়। এরপর ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তারপর গরম ভাত, রুটি, পরোটা, বা পোলাও-এর সাথে পরিবেশন করুন (Recipe)।













