কড়াইশুঁটির কচুরি নয়! বরং বানান হেলদি কাবাব সামান্য কিছু উপকরণ দিয়ে, রইল রেসিপি

Published on:

Published on:

Recipe not kachoris instead make kebabs with green peas
Follow

বাংলা হান্ট ডস্ক: শীতকালে বাজারে গেলে নানান ধরনের শাকসবজি দেখতে পাওয়া যায়। আর এই শাকসবজির মধ্যে অন্যতম হলো কড়াইশুঁটি। এছাড়াও এই কড়াইশুঁটি আলুর তরকারি, মুগের ডাল থেকে শুরু করে এই দিয়ে কচুরি তৈরি করা হয়। তবে কখনো কি কড়াইশুঁটি দিয়ে কাবাব বানানোর কথা ভেবেছেন, যদি না ভেবে থাকেন তাহলে আজকে প্রতিবেদনটি দেখে নিন।  স্বাদ বদলের জন্য আপনি এই রেসিপিটি ট্রাই করতে পারেন (Recipe)।

কড়াইশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন কাবাব, রইল রেসিপি (Recipe)

শীতকাল পড়লে পড়ে প্রতিটি বাড়িতে কমবেশি কড়াইশুঁটির কচুরি করা হয়। তবে একঝিয়ে কড়াইশুঁটির কচুরি না খেয়ে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান, তাহলে ট্রাই করতে পারেন এই সুস্বাদু কাবাবটি। যা তৈরি করতে সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe not kachoris instead make kebabs with green peas

আরও পড়ুন: সেকেন্ডের মধ্যে সব তছনছ! আসানসোল ডিভিশনে ট্রেনের ধাক্কায় ট্রাক উড়ে গেল লাইনের ধারে

উপকরণ:

কড়াইশুঁটি: পরিমাণমতো (সেদ্ধ বা বাটা)

সেদ্ধ আলু: ২-৩টি (মাখানো)

পেঁয়াজ: ১টি (কুচি করা)

আদা বাটা

রসুন বাটা

কাঁচালঙ্কা কুচি

ধনে গুঁড়ো

জিরা গুঁড়ো

গরম মশলা

লঙ্কা গুঁড়ো

ধনে পাতা কুচি

বেসন বা কর্নফ্লাওয়ার

নুন

তেল

প্রণালী: প্রথমে সেদ্ধ করে রাখা কড়াইশুঁটি নরম করে বেটে নিন বা থেঁতো করুন। এরপর ওর মধ্যে আলু, ভাজা পেঁয়াজ, আদা-রসুন বাটা,কাঁচালঙ্কা, ধনে পাতা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লঙ্কা গুঁড়ো ও নুন ভালোভাবে মিশিয়ে নিন।তারপর মিশ্রণটি যদি নরম থাকে, তবে অতিরিক্ত জল শুষে নিতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা ভাজা বেসন মিশিয়ে নিন যাতে মিশ্রণটি কাবাবের আকার দেওয়া যায়। এরপর মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বা চ্যাপ্টা কাবাবের আকার দিন। এবার একটি প্যানে অল্প তেল গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত দু’পিঠ ভেজে নিন। তারপর পুদিনা চাটনি বা সসের সাথে গরম গরম পরিবেশন করুন (Recipe)।