সেকেন্ডের মধ্যে সব তছনছ! আসানসোল ডিভিশনে ট্রেনের ধাক্কায় ট্রাক উড়ে গেল লাইনের ধারে

Published on:

Published on:

Asansol s train collided forcefully with a truck spreading panic
Follow

বাংলা হান্ট ডেস্ক: বড়সড়ো রেল দুর্ঘটনার ঝাড়খণ্ডে। নওয়াডিহ রেল স্টেশনের কাছে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে আসানসোলের (Asansol) দিকে যাওয়া একটি ট্রেনের ইঞ্জিনে। যদিও এই ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও অল্পের জন্য তা এরনও গিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালের ব্যস্ত সময়। ভিডিওতে দেখা গিয়েছে, ওই ট্রেনটি সজোরে ধাক্কা মারে ট্রাকটির গায়ে। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাকে সজোরে ধাক্কা ট্রেনের, আসানসোল ডিভিশনে আতঙ্ক ছড়াল (Asansol)

সূত্রের খবর, আসানসোল ডিভিশনের রোহিণী-নাওয়াডিহি রেলগেটে দুর্ঘটনা ঘটে। ১৩৫১০ গোন্ডা-আসানসোল (Asansol) এক্সপ্রেস এদিন একটি চাল বোঝাই ট্রাককে ধাক্কা মারে। এই দুর্ঘটনায় প্রাকটি যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনি ট্রেনের ইঞ্জিনটিও ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণ আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

Asansol s train collided forcefully with a truck spreading panic

আরও পড়ুন: ৩০০ বছরের ঐতিহ্যে বাঁধা কালনা, কেন দুর্গাপুজোর চেয়েও সরস্বতী পুজো বড় উৎসব জানেন?

প্রত্যক্ষদর্শীদরা জানান, ওই সময় ওই রেলগেটে প্রচুর ভিড় ছিল। সেই সময় চাল বোঝাই ট্রাকটি রেললাইন পারাপার হচ্ছিল। সেই সময় ঘটে এই দুর্ঘটনাটি। এই সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন ও ট্রাকের সংঘর্ষের সময় পাশে থাকা দুটি মোটরসাইকেলও ট্রাকের নীচে চলে যায়।

তবে মোটরসাইকেল আরোহীরা সময় মতো সেখান থেকে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান। এই ঘটনার পর গেটম্যান পঙ্কজ কুমারের দাবি, অতিরিক্ত ট্রাফিকের কারণে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়নি। তা সত্ত্বেও ডাউন লাইনে গোন্ডা-আসানসোল এক্সপ্রেস চলে আসে। লেভেল ক্রসিংয়ে ট্রাকটিকে প্রবল জোরে ধাক্কা মারে ওই ট্রেন।

এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, ট্রেনের গতি যদি আরও বেশি হত, তবে প্রাণহানি ও সম্পত্তির বড় ধরনের ক্ষতি হতে পারত। এই ঘটনা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রেল সুরক্ষা বাহিনী (Asansol)।