৩০০ বছরের ঐতিহ্যে বাঁধা কালনা, কেন দুর্গাপুজোর চেয়েও সরস্বতী পুজো বড় উৎসব জানেন?

Published on:

Published on:

Saraswati Puja learn why receives special importance in Kalna
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিদ্যার দেবী মা সরস্বতী (Saraswati Puja)। আর এই পুজো কালনাবাসীর কাছে আবেগ ও শ্রেষ্ঠ উৎসব। তাছাড়া কালনায় ঐতিহ্যবাহী সরস্বতী পুজো অভিনব ভাবনা ও শৈল্পিক উপস্থাপনার এক অন্য প্রতিযোগিতা। প্রতিবছর এই পুজো নিয়ে চূড়ান্ত প্রস্তুতির ব্যস্ততা মেতে থাকে কালনা শহরের প্রতিটি পুজো কমিটি। একে অপরকে থিমে টেক্কা দিতে প্রস্তত থাকে। জানা যায়, যেখানে গোটা বাংলায় বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হলেও, কানলা বাসীর কাছে তাদের শ্রেষ্ঠ উৎসব সরস্বতী পুজো। বিদ্যা ও জ্ঞানকে অর্জনকে কেন্দ্র করে গড়ে ওঠা এক প্রাচীন ইতিহাস জুড়ে রয়েছে কালনার এই পুজোর সঙ্গে। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।

কালনায় কেন আলাদা গুরুত্ব পায় সরস্বতী পুজো জানুন (Saraswati Puja)

জানা যায়, আজ থেকে প্রায় ৩০০ বছর আগে কালনা শহর ও সংলগ্ন এলাকা ছিল জ্ঞানচর্চার পীঠস্থান (Saraswati Puja)। সেখানে উইলিয়াম অ্যাডামের ১৮৩৫ সালের রিপোর্ট অনুযায়ী, সেই সময় বর্ধমান জেলায় মোট ১৯৫টি চতুষ্পাঠী ছিল। যার মধ্যে শুধুমাত্র কালনাতেই ছিল ৫৭টি। এছাড়াও পূর্বস্থলী-১ ব্লক ও আশেপাশের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিল বহু টোল ও চতুষ্পাঠী।

Saraswati Puja learn why receives special importance in Kalna

আরও পড়ুন: এইভাবে পাটিসাপটা বানিয়েছেন কখনও? ক্ষীর-নারকেল নয়, পুরটাই আলাদা, প্রণালী জানুন

এছাড়াও, তারানাথ তর্ক বাচস্পতি, অক্ষয় ভট্টাচার্য, সীতানাথ তর্কবাগীশ, রোহিণী চতুষ্পাঠী এবং রামনাথ তর্কসিদ্ধান্তের মতো পণ্ডিতদের টোল সেই সময় শিক্ষার আলো জ্বালাত। জানা যায় বিশিষ্টজনেদের মতে, এই টোল ও চতুষ্পাঠীগুলির সরস্বতী পুজোই সময়কালে কালনার সর্বজনীন পুজোর রূপ নিয়েছে।

এককালে এখানে টোল ও চতুষ্পাঠীগুলিতে হোগলা পাতার মণ্ডপ, বাহারি গাছ-গাছালি ও তেলের প্রদীপের আলোয় ভক্তি ভরে মা সরস্বতীর আরাধনা করা হতো। যদিও সেখানে আড়ম্বর কন থাকলো ভক্তির খামতি ছিল না। তবে ধীরে ধীরে ভাগীরথী নদী কেন্দ্রিক বাণিজ্য নগরী হিসেবে কানলার উত্থান ও ব্যবসা এবং স্কুল কলেজ গড়ে ওঠার পর এখানকার সরস্বতী পুজো সর্বজনীন পুজোয় হিসাবে রূপ পায়। পাশাপাশি নবদ্বীপ বা শান্তিপুরে যেমন রাস উৎসব বিখ্যাত। তেমনই এখানের সরস্বতী পুজো আজ সারা বাংলায় প্রসিদ্ধ হয়ে উঠেছে।

এছাড়াও, এই সরস্বতী পূজা উপলক্ষে গোটা কানলা শহর একদিকে যেমন মেতে উঠেছে। তেমনি শহর ও শহরতলী মিলে কানলা এ প্রায় এবার দুশোটির বেশি পুজো হচ্ছে। যার মধ্যে রয়েছে বড় বাজেটের চোখ ধাঁধানো থিমের পুজো (Saraswati Puja)।