নিরামিষের দিনে বাড়িতে অতিথি এসেছে! মুখে হাসি ফোটাতে বানিয়ে ফেলুন সুস্বাদু ঝিঙের ভর্তা

Published on:

Published on:

Recipe skip the fish and meat and make shrimp stew and win everyone's hearts
Follow

বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে হঠাৎ করে অতিথি আসলে পরে চিন্তায় পড়ে যান বাড়ির মা কাকিমারা। কারণ তাদেরকে আপ্যায়নের জন্য কি খেতে দেবে তা নিয়ে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে চিন্তা করার কিছু নেই, বাড়িতে যদি ঝিঙে থাকে তাহলে সেটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ভর্তা। এটি খেতে যেমন দারুণ হয়। তেমনি অল্প সময়ের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন এর প্রণালী (Recipe)।

মাছ-মাংস বাদ, ঝিঙের ভর্তা বানিয়ে মন জয় করুন সবার (Recipe)

ঝিঙে পোস্ত বা ঝিঙে সর্ষে তো খেয়েছেন। কখনো কি ঝিঙের ভর্তা খেয়েছেন? তাছাড়া ভর্তা মূলত বাংলাদেশের খাবার। কিন্তু এপার বাংলার মানুষেরা ওপার বাংলার খাবারকে আপন করে নিয়েছে। আজকের প্রতিবেদনে রইল কিভাবে আপনি বানিয়ে ফেলতে পারবেন সহজে ঝিঙে ভর্তা। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe skip the fish and meat and make shrimp stew and win everyone's hearts

আরও পড়ুন: ভিড় নয়, চাই শান্তি! ঝাড়খণ্ড–ওড়িশা সীমান্তে সবুজে মোড়া কিরিবুরু–মেঘাহাতুবুরু ঘুরে আসুন

উপকরণ:

দুটি বড় আকারের ঝিঙে (২৫০ গ্রাম)

রসুন বাটা

কালো জিরে

কাঁচা লঙ্কা বাটা তিন টেবিল চামচ

নুন, চিনি স্বাদ মতো

হলুদ গুঁড়ো এক চা চামচ

লঙ্কাগুঁড়ো স্বাদ মতো

ধনেপাতা কুচি

তিন টেবিল চামচ টম্যাটো বাটা

সরষের তেল পরিমাণ মতো

প্রণালী: প্রথমে ঝিঙেগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিন প্রথমে। এর পর ঝিঙের টুকরোগুলি ভাল করে কুরে নিন। এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করতে দিন। তারপর তেল অল্প গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিন রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা ও টম্যাটো বাটা।এবার মিশ্রণ কষে আসার আগেই কুরে রাখা ঝিঙে দিয়ে অল্প ভেজে নিতে হবে। তারপর একে একে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, লঙ্কা বাটা, ধনেপাতা কুচি দিয়ে আরও একবার ভাল করে কষিয়ে নিতে হবে। এরপর পাঁচ মিনিট ধরে ভাল করে কষিয়ে নেওয়ার পর দেখবেন তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে এলেই উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।