ভেটকি মাছের এই অনবদ্য পদে জমে উঠুক ভোজ, রইল সহজ রেসিপি…

Published on:

Published on:

Recipe this delicious Bhetki recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: কথাতেই বলে মাছে ভাতে বাঙালি। মাছ হলে এক থালা ভাত অনায়াসে উঠে যায় বাঙালিদের। তবে আপনি যদি নতুনত্ব পথকে তো ভালোবাসেন তাহলে আজকে প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। দেখেনি সহজ পদ্ধতিতে কিভাবে আপনি বানাতে পারবেন ভেটকি মাছ দিয়ে এই মাছের বিশেষ পদ। যা হার মানাবে যে কোন মাংসের রেসিপি কে। রইল তার প্রণালী (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ভেটকির এই রেসিপিটি (Recipe)

বাড়িতে আপনার যদি হঠাৎ করে অতিথি চলে আসে আর আপনি যদি মাংসের পরিবর্তে নতুনত্ব কোন কিছু ট্রাই করে খাওয়াতে চান। তাহলে অবশ্যই রান্না করে দেখতে পারেন ভেটকির এই রেসিপিটি (Recipe)।

Recipe this delicious Bhetki recipe using just a few ingredients

আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা আটকে? এই উপায়ে পাবেন নিশ্চিত সুবিধা

উপকরণ:

ভেটকি মাছ – ৪ টুকরো

টক দই – ১/২ কাপ

কাঁচালঙ্কা – ২-৩টি

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ

আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

টমেটো কুচি – আধ কাপ

তেজপাতা, গোটা গরম মশলা – ফোড়নের জন্য পরিমাণ মতো

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো – ১/২ চা চামচ

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ

জিরে গুঁড়ো – ১/২ চা চামচ

নুন – স্বাদ মতো

সর্ষের তেল – ৪ টেবিল চামচ

চিনি – ১/২ চা চামচ

ধনে পাতা কুচি – ১/২ কাপ

প্রণালী: প্রথমে মাছগুলি ধুয়ে জল ভাল করে ঝরিয়ে নুন, হলুদ মাখিয়ে তা রেখে দিন। কড়াইতে তেল দিয়ে নুন, হলুদ মাখানো মাছগুলি ভেজে নিন।কড়াইতে ওই তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিন তেজপাতা এবং গোটা গরম মশলা। কিছু ক্ষণ পর তেলের মধ্যে সামান্য চিনি দিন। চিনি গলে গেলে পেঁয়াজ বাটা দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ একটু ভাজা হলে আদা-রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন টমেটো কুচি। তারপর দিয়ে দিন সমস্ত গুঁড়ো মশলা। এবার একটি পাত্রে দই, সামান্য নুন এবং চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। ঝোল ফুটে তেল ছাড়লে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিন। কিছুক্ষণ ফুটতে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।