পটলের প্রতি অরুচি থাকলেও মন ভরবে স্বাদে! তিল দিয়ে এভাবে বানিয়ে নিন এই রেসিপিটি

Published on:

Published on:

Recipe this delicious pointed gourd recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: আপনিও কি পটল দেখলে নাক শিটকোন। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আপনি সহজেই গল্প কিছু উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন নিরামিষের দিনে। কিভাবে বানাবেন তিল দিয়ে এই পদটি। রইল তার প্রণালী (Recipe)‌

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পটলের এই রেসিপিটি (Recipe)

নিরামিষের দিনে বাড়িতে কি রান্না করবেন তা নিয়ে চিন্তার শেষ থাকে না। এবার যদি বাড়িতে পটল থাকে তাহলে বানিয়ে ফেলুন সুস্বাদু পটলের এই রেসিপিটি। দেখে ফেলুন কিভাবে বানাবেন তিল দিয়ে এই পদটি। রইল তার প্রণালী (Recipe)।

 

Recipe  this delicious pointed gourd recipe using just a few ingredients

আরও পড়ুন: গরমমশলা বেশি পড়ে মাংস তেতো? কাজে লাগান এই ৩ উপকরণ…

উপকরণ:

১২টি পটল

২০০ গ্রাম তিল

৫-৬ টি কাঁচা লঙ্কা

২-৩ টেবিল চামচ তেল

১/২ কাপ ফেটানো দই

১টি তেজপাতা

১ চা চামচ মেথি দানা

স্বাদমতো নুন

সামান্য চিনি

প্রণালী: প্রথমে শুকনো কড়াইয়ে তিল দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিন। ভাজা তিল, শুকনো লঙ্কা আর সামান্য জল মিশিয়ে মিক্সিতে বেটে নিন। এ বার পটলের খোসা ছাড়িয়ে চিরে নিন। তার পর অল্প তেলে পটলগুলি ভেজে নিন। এ বার কড়াইয়ে মেথি আর তেজপাতা ফোড়ন দিন। তার পর দিন তিলবাটা। খানিকটা কষিয়ে নেওয়ার পর তাতে নুন আর টক দই দিন। তার পর ভালো করে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে ফুটিয়ে ঘন গ্রেভি বানিয়ে নিন। ঝোল ফুটে উঠলে পটলগুলি দিয়ে দিন। তার পর উপর থেকে ৩-৪টে কাঁচালঙ্কা দিয়ে দিয়ে নামিয়ে নিন (Recipe)।