রান্নাঘরে নতুন এক্সপেরিমেন্ট, দই আর বেগুনে তৈরি ‘বেগুন বাহার’, প্রণালী রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious begun bahar using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: গরমকালে প্রতিদিন মাছ, মাংস খেতে ভালো লাগে না। তাই কি রান্না করা যায় এই সময়, যা নিয়ে চিন্তায় থাকে সকলে। এবার আপনি যদি নতুনত্ব কোন খাবার তাও আবার অল্প সময়ে বানিয়ে ফেলুন চান। তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য‌ দেখে নিন কিভাবে বানাবেন সুস্বাদু বেগুন বাহার (Recipe)

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু বেগুন বাহার (Recipe)

বাড়িতে যদি বেগুন পড়ে থাকে। তাহলে শুধুমাত্র ভাজা বা পোড়া না খেয়ে নতুনত্ব কিছু খেতে চান। তাহলে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন রেসিপি (Recipe)।

Recipe whip up a delicious begun bahar using just a few ingredients

আরও পড়ুন: নতুন স্বাদের খোঁজে? ভাপা মাটন বানিয়ে চমকে দিন সবাইকে, রইল রেসিপি

উপকরণ:

৫টি লম্বা বেগুন (বোঁটাসহ)

১ টেবিল চামচ হলুদগুঁড়ো

১ টেবিল চামচ লঙ্কাগুঁড়ো

স্বাদমতো নুন, চিনি

১ কাপ টক দই

৩ টেবিল চামচ পেঁয়াজবাটা

১ টেবিল চামচ রসুনবাটা

আধ চা চামচ আদাবাটা

২-৩ টেবিল চামচ ধনেপাতাকুচি

২ টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি

১ টেবিল চামচ ভাজা পোস্ত

পরিমাণ মতো সর্ষের তেল

প্রণালী: প্রথমে একটি পাত্রে বেগুন কেটে নিন। এরপর তাতে নুন, হলুদ, চিনি আর লঙ্কাগুঁড়ো দিয়ে মিনিট পাঁচেক মাখিয়ে রাখুন। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে বেগুনগুলি লাল করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তার পর লঙ্কাগুঁড়ো আর সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছেলে এলে গ্যাস বন্ধ করে দিন। এ বার একটি বাটিতে জল ঝরানো টকদইয়ে নুন আর সামান্য চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এরপর দইয়ের মিশ্রণে বানিয়ে রাখা মশলাটি দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলুন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।