বাংলা হান্ট ডেস্ক: সপ্তর্ষি সে ভালো মন্ত্র রান্না করে খেতে সকলেরই ভালো লাগে। তবে প্রতি সপ্তাহে মাছ মাংস খেতে হবে তার কোন মানে নেই। এই গরমে আপনি মাছ মাংস বাদ দিয়ে যদি নতুনত্ব কোন খাবার খেতে চান তাহলে আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন। দেখে নিন কিভাবে বানাবেন ডুমো এঁচোড়ের কালিয়া (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু ডুমো এঁচোড়ের কালিয়া (Recipe)
মাছের কালিয়া তো বহুবার খেয়েছেন। এবার নতুনত্ব কোনো ধরনের খাবার খেতে চাইলে অবশ্যই ট্রাই করুন এঁচোড় দিয়ে এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। পাশাপাশি অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন এটি। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: কনফার্ম টিকিট না পেলেও সফর আটকে থাকবে না, কাজে লাগান IRCTC-র ‘বিকল্প’ সুবিধা
উপকরণ:
এঁচোড় টুকরো করে কাটা
আলু টুকরো কাটা
টমেটো কুচি
ধনে জিরের গুঁড়ো
লাল লঙ্কার গুঁড়ো
জিরে
তেজপাতা
৩-৪ টে গোটা গরম মশলা
নুন ও চিনি
তেল ও ঘি
প্রণালী: প্রথমে এঁচোড় আলুর টুকরো করে কেটে নিন। এবার প্যানে তেল গরম করে তাতে গোটা জিরে তেজপাতা ও গরম মশলা দিয়ে দিন। এরপর আলু দিয়ে দিন এবং নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজুন। আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিন। ধনে ও জিরে গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন এবং টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজুন। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিন এবং এঁচোড় দিয়ে মিশিয়ে নিন। এবার সবকিছু সেদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম পরিবেশন করুন (Recipe)।













