বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এবার একঘেয়ে রকমের রান্না কি আপনার যদি মুখে অরুচি ধরে যায়। তাহলে এই গরমে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। দেখে নিন কিভাবে বানাবেন আম রুই এর সহজ পদ (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু আম-রুইয়ের সহজ রেসিপি (Recipe)
গরমকালে হালকা খাবার খেতে সকলেই পছন্দ করেন। এবার আপনি যদি হালকা খাবারের পাশাপাশি সুস্বাদু কোন কিছু খেতে চান তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন আজকের এই রেসিপিটি। কিভাবে বানাবেন তার প্রণালী রইলো (Recipe)।

আরও পড়ুন: স্কুল খুলতেই ফের ছুটির পালা! জুলাই মাসের ছুটির তালিকা দেখে অবাক হবেন
উপকরণ:
রুই মাছের টুকরো ২-৩টি
আলু ১ টা
কালোজিরে আধ চা চামচ
পেঁয়াজবাটা ২ চা চামচ
রসুনবাটা ১ চা চামচ
আদাবাটা ১ চা চামচ
লঙ্কার গুঁড়ো দেড় চা চামচ
হলুদ গুঁড়ো ১ চা চামচ
কাঁচা আম ১টি
কাঁচা লঙ্কা ৫-৬টি
তেল পরিমাণ মতো
ধনেপাতা পরিমাণ মতো
প্রণালী: প্রথম নুন, হলুদ মাখিয়ে মাছগুলিকে হালকা করে ভেজে নিন।মাছ ভাজার তেলেই আলুর টুকরোগুলি ভেজে তুলে নিন।এ বার কালো জিরে ফোড়ন দিয়ে সব বাটা এবং গুঁড়ো মশলা দিয়ে কষাতে থাকুন।কাঁচা মশলার গন্ধ ছেড়ে গেলে অল্প জল দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছের টুকরোগুলি দিয়ে ৭-৮ মিনিট রেখে দিন। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে কাঁচা আমের ফালি ও কাঁচা লঙ্কা দিয়ে আরও ৩ মিনিট ঢেকে রাখুন। নামানোর আগে ধনেপাতা ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













