মাছ নয়, পনিরেই পাতুরি—নিরামিষ দিনে জমে যাবে ভোজ, প্রণালী রইল

Published on:

Published on:

Recipe whip up a delicious paneer paturi using just a few simple ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে নিরামিষের দিন কি রান্না করা হবে তা নিয়ে চিন্তা থাকে সকলে। এবার বাড়িতে যদি পনির থাকে। তাহলে একঘেয়ে পনিরের ঝোল রান্না না করে, নতুনত্ব কিছু করতে চাইলে বানিয়ে ফেলতে পারেন পনির পাতুরি। খুব অল্প সময়ের মধ্যে আপনি বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন রেসিপি (Recipe)।

সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু পনির পাতুরি (Recipe)

পনির নিয়ে আসলে পরে শুধুমাত্র যে ঝোল করে খাওয়া হবে তার কোন কথা নেই। নতুনত্ব কিছু খেতে চাইলে নিরামিষ ভাবেই বানিয়ে ফেলতে পারেন এই পাতুরি রেসিপিটা। যা আপনি খুব অল্প উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন তার প্রণালী (Recipe)।

Recipe whip up a delicious paneer paturi using just a few simple ingredients

আরও পড়ুন: টাকা গেছে অন্যের অ্যাকাউন্টে? UPI ভুল হলে কী করবেন জানুন

উপকরণ:

৫০০ গ্রাম পনির

৩ টেবিল চামচ সর্ষে বাটা

৩ টেবিল চামচ নারকেল বাটা

৪ টেবিল চামচ সর্ষের তেল

৫টি কাঁচালঙ্কা

স্বাদমতো নুন

২ চা চামচ চিনি

প্রণালী: প্রথমে পনির এবং বাকি সব উপকরণ একসঙ্গে মেখে নিন। এরপর কলাপাতাগুলি ধুয়ে ভালো করে গ্যাসে সেঁকে নিন। তারপর সেঁকে রাখা কলাপাতায় মিশ্রণটি ভরে উপর থেকে সর্ষের তেল এবং একটি চেরা কাঁচালঙ্কা দিয়ে কলাপাতা মুড়ে নিন। সুতো দিয়ে বেঁধে নিলে মিশ্রণটি পড়ে যাবে না। তারপর ফ্রাইং প্যানে সামান্য তেল ব্রাশ করে বেঁধে রাখা পাতুরিগুলি দিয়ে দিন। মিনিট ১৫ ঢাকা দিয়ে রাখুন। এরপর মাঝে এক বার ঢাকা খুলে পাতুরিগুলি উল্টে দিন। তার পর মিনিট দশেক পর নামিয়ে নিন। এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।