বাংলা হান্ট ডেস্ক: যতই জলের পোকা বলে ব্যঙ্গ করা হোক না কেন, চিংড়ি মাছের ভক্ত অনেকেই। চিংড়ি মাছের মালাইকারি হোক বা ঝাল, সব রেসিপিই (Recipe) হয় হিট। চিংড়ি নিজে তো একাই একশো, অন্য রেসিপির স্বাদ বাড়াতেও চিংড়ির জুড়ি মেলা ভার। অল্প মশলায় চটজলদি কোনও পদ বানাতে চাইলে বানাতে পারেন চিংড়ির এই রেসিপি।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মনমোহিনী চিংড়ি (Recipe)
বাড়িতো হঠাৎ করে অতিথি চলে আসলে পরে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন তা নিয়ে চিন্তা থাকে সকলের। তবে আজ রইলে এমন একটা রেসিপি যেখানে আপনি সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন চিংড়ির সুস্বাদু এই পদটি (Recipe)।

আরও পড়ুন: গ্যাস গ্রাহকদের জন্য জরুরি বার্তা, সময়সীমা পেরোলেই বন্ধ হতে পারে সংযোগ
উপকরণ:
৫০০ গ্রাম গলদা চিংড়ি
৪টি এলাচ
৩টি লবঙ্গ
২টি তেজপাতা
১ কাপ পেঁয়াজকুচি
১ চা চামচ আদাবাটা
১ চা চামচ রসুনবাটা
৫-৬টি কাঁচালঙ্কা
১ কাপ নারকেলের দুধ
১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
১ চা চামচ হলুদগুঁড়ো
আধ কাপ নারকেলকোরা
স্বাদ মতো নুন
পরিমাণ মতো সর্ষের তেল
২ টেবিল চামচ ধনেপাতাকুচি
প্রণালী: প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিন। এরপর নারকেল কোরা মিক্সিতে বেটে নিন। এ বার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ও নারকেলবাটা একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে রাখুন। এরপর নুন-হলুদ মাখিয়ে নিন চিংড়ি মাছে। এ বারে কড়াইয়ে মাছ ভাজার তেলেই তেজপাতা, এলাচ, লবঙ্গ ফোড়ন দিন। মশলা কষা হয়ে গেলে নারকেলের দুধ দিতে হবে। এবার পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে উপরে ধনেপাতা ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।













