বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে চিকেন নিয়ে আসলে, একঘেয়ে ধরনের রান্না খেতে কারোরই ভালো লাগেনা। তবে নতুনত্ব কোন খাবার খেতে চাইলে আপনি হয়তো বড় ভুল রেস্তোরাঁয় যেতে পছন্দ করেন। তবে রেস্টুরেন্ট গিয়ে খাবার খাওয়ার থেকে, আজ বাড়িতে বানিয়ে ফেলুন পরিবারের জন্য লেমন পেপার চিকেন। কিভাবে বানাবেন এই রেসিপিটি তার প্রণালী দেখে নিন (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু লেমন পেপার চিকেন (Recipe)
লেমন পেপার চিকেন খেতে অনেকেই আমরা ভালোবাসি। তবে বাড়িতে এই রেসিপিটি বানাতে গেলে অনেক সময় নানান ধরনের ছোটখাটো ভুল করে ফেলি। যার ফলে রেস্তোরার মতন এই খাবারের স্বাদ আসে না। তবে আজকের প্রতিবেদনে রইল সহজ পদ্ধতি, যেখানে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটি। প্রণালী দেখে নিন (Recipe)।

আরও পড়ুন: তেল বেশি পড়ে গিয়েছে বলে দুশ্চিন্তা? কয়েক মিনিটেই কমিয়ে ফেলুন বাড়তি তেল
উপকরণ:
মুরগির মাংস: ৪০০ গ্রাম
টক দই: ১ কাপ
ধনেপাতা কুচি: ২ টেবিল চামচ
আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ
লেবুর রস: ২ টেবিল চামচ
গোলমরিচের গুঁড়ো: ১ টেবিল চামচ
প্যাপেরিকা গুঁড়ো: ১ চা চামচ
মিক্সড হার্বস: ১ চা চামচ
মাখন: ১ টেবিল চামচ
নুন: স্বাদমতো
প্রণালী: প্রথমে একটি বড় পাত্রে মুরগির মাংস নিয়ে তাতে দই, নুন, লেবুর রস, প্যাপেরিকা, গোলমরিচের গুঁড়ো মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। এরপর মুরগির মাংসের পাত্রটি ফ্রিজে তুলে রাখুন। আধ ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে নিন। তারপর একটি ননস্টিক প্যানে মাখন গরম করে আদা-রসুন বাটা দিয়ে ভাল করে ভেজে নিন। এর মধ্যে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভাল করে কষিয়ে নিন। এ বার ঢাকা তুলে আবার কিছুটা গোলমরিচ, প্যাপেরিকা আর মিক্সড হার্বস মিশিয়ে নিন। তার পর ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন। এরপর সেদ্ধ হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিয়ে মিনিট পাঁচেক ঢেকে রাখুন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।












