বাংলা হান্ট ডেস্ক: ডিম দিয়ে একঘেয়ে পদ খেয়ে মুখে অরুচি ধরেছে। নতুনত্ব কিছু খেতে চাইছেন? তাহলে সামান্য কিছু উপকরণ লাগবে যা দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।
আজই ঝটপট বানান ডিমের আফগানি কোর্মা (Recipe)
কম সময়ের মধ্যে ভালো মন্দ রান্না করা এই গরমে কষ্ট সাপেক্ষে ব্যাপার। কিন্তু আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব। যেখানে খুব সামান্য উপকরণ দিয়ে সহজেই বানিয়ে ফেলতে পারবে ডিমের এই চমৎকার পদটি। দেখে নিন প্রণালী (Recipe)।

আরও পড়ুন: তরকারিতে জিরে বেশি পড়ে স্বাদ নষ্ট? এই টিপসেই আবার হবে পারফেক্ট, জানুন ঘরোয়া টোটকা
উপকরণ:
৫টি ডিম সেদ্ধ
১ চা চামচ হলুদগুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
স্বাদমতো নুন
১ কাপ পেঁয়াজ কুচি
৭-৮ কোয়া রসুন
৫-৬টি কাঁচালঙ্কা
আধ চামচ আদা কুচি
১২-১৫ টুকরো কাজু
১ মুঠো ধনেপাতা
৫ গ্রাম গোটাগরমমশলা (লবঙ্গ, দারচিনি, এলাচ)
১ চা চামচ গোলমরিচগুঁড়ো
১ চা চামচ জিরেগুঁড়ো
আধ কাপ ফেটানো টকদই
১ চা চামচ কসুরি মেথি
প্রণালী: প্রথমে ডিম গুলো সেদ্ধগুলি নুন, হলুদ আর লঙ্কাগুঁড়ো মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুন, আদা, কাঁচালঙ্কা, কাজু ভাল করে ভেজে নিন। ভাজা মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে দিন, সঙ্গে দিয়ে দিন ধনেপাতাও। ভাল করে বেটে নিন। তারপর কড়াইয়ে আরও খানিকটা তেল গরম করে গরমমশলা ফোড়ন দিন। বেটে রাখা মিশ্রণ দিয়ে কষিয়ে নিন। একে একে দিয়ে দিন গোলমরিচ, হলুদ আর জিরেগুঁড়ো। মশলা থেকে তেল ছাড়লে ফেটানো দই দিয়ে মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে ডিমগুলি দিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করুন। তারপর নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন (Recipe)।












