বাংলা হান্ট ডেস্ক: কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি। তার উপর সপ্তাহ শেষে যদি বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসা হয়। তাহলে তা দিয়ে শুধুমাত্র সরষে ইলিশ না বানিয়ে বানিয়ে ফেলুন বনেদিবাড়ির এই রেসিপিটি। দেখুন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঠাকুরবাড়ির ঘি পেঁয়াজ ইলিশ (Recipe)
বনেদে বাড়ির খাবার খেতে চাইলে সবসময় আমরা বাইরে গিয়ে খাবার কথা ভাবি। তবে আজ আপনাদের সঙ্গে এমন একটি রান্নার শেয়ার করব যেখানে আপনি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন সাবেকি রান্না। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: সৌন্দর্যে হার মানাবে দার্জিলিংকেও! পাহাড়প্রেমীদের নতুন ঠিকানা সাপুতারা
উপকরণ:
ইলিশ মাছ
তেল
পেঁয়াজ কুচি
নারকেলের দুধ
আদাবাটা
ঘি
হলুদ গুঁড়ো
লঙ্কাগুঁড়ো
দারচিনি
ছোট এলাচ
জায়ফল
লবঙ্গ
কাঁচালঙ্কা
গন্ধরাজ লেবুর রস
পরিমাণ মতো নুন
চিনি
প্রণালী: প্রথমেইলিশ মাছ ভাল করে ধুয়ে এক চিমটে নুন, হলুদ মাখিয়ে রাখুন।এ বার কড়াইয়ে অল্প তেল এবং ঘি গরম করে নিন।তার মধ্যে গোটা গরমমশলা এবং পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিন।আদা বাটা, সব রকম গুঁড়ো মশলা, নুন এবং চিনি মিশিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিন।চিনি গলে গেলে কড়াইতে নারকেলের দুধ দিয়ে দিন। চাইলে সামান্য জলও দিতে পারেন।এ বার ঝোল একটু ঘন হয়ে এলে মাছগুলি খুব সাবধানে কড়াইয়ে দিয়ে দিন। মিনিট দুয়েক ঢাকা দিয়ে রান্না করুন। তার পর মাছের পিঠ উল্টে দিন। তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













