বাংলা হান্ট ডেস্ক: কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। এবার সেই মাছ যদি ইলিশ হয় তাহলে তো আর কোন কথাই নেই। আর তেমনি আজকে প্রতিবেদনে রইল ইলিশে এমন একটি অভিনব রেসিপি যা আপনি আগে কখনো ট্রাই করেছেন বলে মনে হয়নি। অতএব দেখে নিন কিভাবে বানাবেন ইলিশের এই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপি (Recipe)
বাড়িতে হঠাৎ করে যদি অতিথি চলে আসে তাহলে তাদেরকে কি রান্না করে খাওয়াবেন। তা নিয়ে চিন্তার শেষ থাকে না। তবে আজ এমন একটা রেসিপি শেয়ার করবো যেখানে আপনি সহজে অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: গহনা কেনার পরিকল্পনা করছেন? জানুন আজকের ২২ ও ২৪ ক্যারেটের দাম কত?
উপকরণ:
৪-৫ টুকরো ইলিশ
৫-৬টি কাঁচালঙ্কা
আধ চা-চামচ কালোজিরে
৩-৪ টেবিল চামচ গোবিন্দভোগ চালবাটা
স্বাদমতো নুন
১ চা-চামচ হলুদ
প্রণালী: ইলিশ মাছ নুন এবং হলুদ মাখিয়ে রাখুন। কড়াইয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিন। তেল গরম হলে কালোজিরে এবং চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে মাছ এক মিনিট করে এপিঠ-ওপিঠ ভেজে নিন। জল দিয়ে নিন বেশ কিছুটা। কিছুটা ঝোল থাকবে এতে। যোগ করুন সামান্য নুন। আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল মিহি করে বেটে নিন। ইলিশের ঝোল ফুটে এলে আঁচ কমিয়ে চালবাটা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক হতে দিন। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন (Recipe)।













