ভাতের সঙ্গে জমবে দারুণ, গরমের দুপুরে সজনে ডাঁটার ভর্তা হতে পারে বাড়ির সবার প্রিয় পদ

Published on:

Published on:

Recipe whip up this delicious drumstick recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: প্রতিদিন কি রান্না করবেন তা নিয়ে চিন্তা থাকে মা কাকিমা দের। সারাক্ষণ রান্নাঘরে থাকতেও ভালো লাগে না তাদের। ‌ এবার স্বাদ বদল করতে চাইলে আপনি বানাতেই পারেন সজনে ফুলের ভর্তা। যদিও ভর্তা ওপার বাংলার খাবার, কিন্তু এপার বাংলাতেও এর জনপ্রিয়তা প্রচুর রয়েছে। দেখে নিন কিভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সজনে ডাটার এই রেসিপিটি (Recipe)

সজনে ডাটা এমনি শরীরের পক্ষে ভালো। তাছাড়া এই সময় চিকিৎসকরা সজনে ডাটা খেতেও বলেন। তবে সজনে ডাটা দিয়ে এক ধরনের তরকারি অথবা ডালের মধ্যে সজনে ডাটা দিয়ে খেয়ে আপনার মুখে যদি চর পড়ে, তাহলে বানিয়ে ফেলতে পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে সজনে ডাটার ভর্তা। ‌ দেখে নিন এর প্রণালী (Recipe)।

Recipe whip up this delicious drumstick recipe using just a few ingredients

আরও পড়ুন: প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চাইলে ওডিশার এই ৩ জায়গা রাখুন তালিকায়

উপকরণ:

সজনে ডাঁটা ৫-৬টি

পোস্ত ৩ চা-চামচ

সর্ষে ২ চা-চামচ

কালোজিরে ১ চামচ

কাঁচালঙ্কা ৩-৪টি

সর্ষের তেল ৩ টেবিল চামচ

হলুদগুঁড়ো এক চিমটে

নুন স্বাদমতো

প্রণালী: প্রথমে সজনে ডাঁটাগুলি ভালো করে ধুয়ে পুড়িয়ে নিন।ডাঁটাগুলি একটু ঠান্ডা হলে ধীরে ধীরে ডাঁটার এক পাশের খোসা ছাড়িয়ে চামচের সাহায্য ভিতরের শাঁস বার করে আনুন। এ বার সর্ষে, পোস্ত, কাঁচালঙ্কা মিহি করে বেটে নিন। ডাঁটার শাঁসটাও বেটে নিতে হবে। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিন।তার পর একে একে ডাঁটার শাঁস, সর্ষে-পোস্ট বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করুননুন-হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।