বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে কাঁচা আমের সময় শেষের দিকে। আর আপনি যদি এই শেষ মুহূর্তে নতুনত্ব কিছু খেতে চান তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য। দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপিটি (Recipe)।
অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)
মরশুমীর শেষ সময়ে এসে আপনিও যদি চান আম দিয়ে নতুনত্ব কোন খাবার খেতে তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। কারণ দেখতে দেখতে কাঁচা আমের সময় প্রায় শেষের দিকে আসল। এবার নতুনত্ব কিছু খেতে চাইলে বারিয়ে ফেলুন এই রেসিপিটি (Recipe)।

আরও পড়ুন: জুনের প্রথম সপ্তাহে কমল সোনার দাম! জানুন আজকের লেটেস্ট রেট
উপকরণ:
১ কাপ অড়হর ডাল
২টি কাঁচা আম
১ চা চামচ হলুদগুঁড়ো
২ কাপ জল
২ টেবিল চামচ ঘি
১ টেবিল চামচ জিরে
২টি শুকনো লঙ্কা
১/৪ চা চামচ হিং
স্বাদমতো নুন
প্রণালী: প্রথমে ডাল ধুয়ে আধ ঘণ্টা মতো জলে ভিজিয়ে রাখুন। এ বার একটি প্রেশার কুকারে জল, নুন, হলুদ, আঁটি-সহ আমের টুকরো এবং ডাল ভরে মাঝারি আঁচে বসিয়ে দিন। এবার অন্য একটি ছোট কড়াইয়ে ঘি, শুকনো লঙ্কা, জিরে ও হিং ফোড়ন দিন। তার পর সেটি ডালের মধ্যে মিশিয়ে দিন। কেউ কেউ টলটলে রাখতে পারেন।আবার মাখা মাখা রূপ দিতে পারেন। শেষে ভাত, আচার বা কোনও একটি ভাজার সঙ্গে গরম গরম ডাল অথবা ডাল ফ্রাই পরিবেশন করুন (Recipe)।













