ডিমের সাধারণ ঝোল নয়, এগ লবাবদারের মোলায়েম গ্রেভিতে জমে যাবে ভুরিভোজ

Published on:

Published on:

Recipe whip up this delicious recipe using just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: বাড়িতে কী একগাদা ডিম পরে আছে। তাহলে চিন্তা করার কিছু নেই। আপনি ওই ডিম দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি। যা বানাতে খুব সামান্য কিছু উপকরণ লাগবে। দেখে নিঞ রেসিপি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)

বাড়িতে ডিম থাকলেই শুধু কালিয়া অথবা ঝোল করেন আপনি। তবে এইসব রান্না বাদ দিয়ে একবার ট্রাই করুন আজকের এই রেসিপিটি। যেটি বানাতে আপনার খুব অল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন এগ লাবাবদার। রইল প্রণালী (Recipe)।

Recipe whip up this delicious recipe using just a few ingredients

আরও পড়ুন: হঠাৎ বাড়ল সোনার দাম; আজকের ২২ ও ২৪ ক্যারেট গোল্ড প্রাইস কত জানুন

উপকরণ

৪-৫টি সেদ্ধ হাঁসের ডিম

২টি মাঝারি পেঁয়াজ

১টি মাঝারি টম্যাটো

৭-৮টি কাজুবাদাম

১ টেবিল চামচ চারমগজ

৭-৮টি রসুন কোয়া

৫-৬টি কাঁচালঙ্কা

২-৩ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো

২ টেবিল চামচ ঘি

১টি তেজপাতা

৩-৪টি গোলমরিচ

১-২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

স্বাদমতো নুন-চিনি

রান্নার জন্য সাদা তেল

প্রণালী: ডিম সেদ্ধ করে লম্বালম্বি ভাবে কেটে নুন, লঙ্কার গুঁড়ো মাখিয়ে তেলে হালকা করে দুই দিক ভেজে তুলে রাখুন। একটি ডিম মিহি করে কুচিয়ে নিন। এরপর কড়াইয়ে সাদা তেল দিয়ে গোলমরিচ, তেজপাতা ফোড়ন দিন। ডুমো করে কাটা পেঁয়াজ, রসুন হালকা ভেজে নিন। দিয়ে দিন টম্যাটো, বাদাম, চাল মগজ, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প নাড়াচাড়া করে সামান্য জল ঢেলে দিন। কড়াইয়ে ঘি দিয়ে সেদ্ধ করা মিশ্রণটি ঢেলে দিন। নাড়াচাড়া করুন। তেল ছেড়ে এলে সেদ্ধ ডিমের কুচো মিশিয়ে নিন। তার পরে সেদ্ধ করে ভাজা ডিমগুলো কাইয়ে দিয়ে অল্প জল দিয়ে ফোটান। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।