বাংলা হান্ট ডেস্ক: দেখতে দেখতে গরমকাল পড়ে গেছে। এখন বাড়িতে বাড়ি অথবা বাইরে কিছু খেলেই শরীর খারাপ হচ্ছে।পেট ঠান্ডা রাখতে অবশ্যই বাড়িতে বানাতে পারেন এই রেসিপিটি। যা আপনি সহজেই বানাতে পারবেন। দেখে নিন প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই রেসিপিটি (Recipe)
অনিয়মিত খাদ্যাভ্যাস আর বাইরের তেলের খাবারের প্রভাবে বর্তমান প্রজন্মের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে সাধারণ হজমের গোলমাল। ওষুধ খেয়ে সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য চিকিৎসকরা ডায়েটে বদল আনার পরামর্শ দিচ্ছেন। আজকের প্রতিবেদনে রইল এমন একটি রেসিপি যা আপনি এই গরমে সহজেই বানিয়ে ফেলুন পারবেন (Recipe)।

আরও পড়ুন: পারফেক্ট ঝরঝরে ভাতের সিক্রেট ফাঁস! সরু চালে এই ৫ টিপসেই মিলবে সেরা ফল
উপকরণ:
কাঁচকলা (২টি), পেঁপে (২৫০ গ্রাম), আলু (ঐচ্ছিক), আদা বাটা (১ চামচ), গোটা জিরে ও তেজপাতা (ফোড়নের জন্য), কাঁচা লঙ্কা (২-৩টি), হলুদ ও নুন (স্বাদমতো)।
প্রণালী: কাঁচকলা ও পেঁপে ডুমো ডুমো করে কেটে ভাপিয়ে নিন। এরপর কড়াইতে সামান্য তেল গরম করে তাতে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। এবার ভাপানো সবজিগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে আদা বাটা, হলুদ ও নুন দিন। ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণমতো জল দিন। ঝোল ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিন। সবজিগুলো সুসিদ্ধ হয়ে এলে সামান্য জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।












