বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। মূলত, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক তথা RBI (Reserve Bank of India) শনিবার জানিয়েছে যে, ভারতের (India) ৩ টি রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং কোম্পানি (Oil Marketing Companies) সম্পূর্ণ দৈনিক ডলারের চাহিদা মেটাতে সোমবার থেকে একটি বিশেষ ব্যবস্থা চালু করা হবে। মূলত, কেন্দ্রীয় ব্যাঙ্ক বৈদেশিক মুদ্রা বাজারে শৃঙ্খলা জোরদার করতে এবং যথাযথ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ বাজার পরিবেশ বজায় রাখতে বেশ কিছু নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।
অপরিশোধিত তেলের দামে বৃদ্ধির আবহেই বড় সিদ্ধান্ত RBI (Reserve Bank of India)-র!
জানিয়ে রাখি যে, চলমান ভূ-রাজনৈতিক ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে রুপির নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে ভারতের দেশীয় মুদ্রার বিনিময় হার ৯৬.৭১-এ স্থির হয়েছিল। RBI ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের জন্য এই বিশেষ উইন্ডোটি ঘোষণা করেছে।

এর সুবিধা কী হবে: উল্লেখ্য যে, এর ফলে কেন্দ্রীয় ব্যাঙ্ক মনোনীত ব্যাঙ্কগুলির মাধ্যমে এই রাষ্ট্রায়ত্ত অয়েল মার্কেটিং কোম্পানির কাছে মার্কিন ডলার বিক্রি করবে। এই ব্যবস্থাটি ১২ অক্টোবর, ২০২৬ (সোমবার) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
আরও পড়ুন: গ্রামে বাড়ছে রোজগার! গত সেপ্টেম্বরে VB-G RAM G প্রকল্পে কাজের চাহিদায় ২৫ শতাংশের বৃদ্ধি
মূলত, বৈদেশিক মুদ্রার বাজারে দুর্নীতি রোধ করতে এবং রুপিকে স্থিতিশীল করতে RBI বেশ কিছু নিয়ন্ত্রক ব্যবস্থাও গ্রহণ করেছে। যদি কোনও গ্রাহক একবার কোনও বৈদেশিক মুদ্রা ডেরিভেটিভস চুক্তি বাতিল করেন, তাহলে ব্যাঙ্কগুলি তাঁকে সেটি পুনরায় বুক করার অনুমতি দেবে না।
আরও পড়ুন: মায়ানমার-থাইল্যান্ড-মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে পৌঁছবে বিদ্যুৎ! মেগা প্ল্যান ভারতের
সম্প্রতি অপরিশোধিত তেলের দাম তীব্রভাবে বেড়েছে: জানিয়ে রাখি যে, ভারত তার অপরিশোধিত তেলের ৯০ শতাংশ আমদানি করে। এদিকে, সাম্প্রতিক সময়ে অপরিশোধিত তেলের দামে বিপুল বৃদ্ধি ঘটেছে। বেশ কয়েকদিন ধরে ব্যারেল প্রতি ১০০ ডলারের ও দাম রয়েছে। গত শুক্রবার, ব্রেন্ট ক্রুডের দাম ০.৪২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১০৪.৭ ডলারে বন্ধ হয়েছে। তবে, স্পট মার্কেটে এর দাম আরও অনেক বেশি। ৩ দিন আগে, ইন্ডিয়ান বাস্কেটের দাম ছিল ব্যারেল প্রতি ১২১.১ ডলার।













