বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে,
ভারত ও সিঙ্গাপুর কার্যত বিদ্যুতের মহাজাল (India-Singapore Power Corridor) তৈরির পরিকল্পনা করেছে। যার মাধ্যমে মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মধ্য দিয়ে ইম্ফল থেকে সিঙ্গাপুরে বিদ্যুৎ সরবরাহ করা হবে। ইতিমধ্যেই পাওয়ার ও রিনিউয়েবল এনার্জি প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকের মতে, ভারত (India) ও সিঙ্গাপুর (Singapore) ২,০০০ মেগাওয়াটের একটি ক্রস-বর্ডার পাওয়ার ইন্টারকানেকশনের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প বিবেচনা করছে।
মেগা প্ল্যান ভারতের (India-Singapore Power Corridor):
করিডোরটি ৩,০০০ কিলোমিটার দীর্ঘ হবে: জানিয়ে রাখি যে, শ্রীপদ নায়েক সম্প্রতি ম্যানিলায় সম্পন্ন হওয়া পূর্ব এশিয়া সামিটের জ্বালানি মন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছিলেন। তিনি বলেছেন যে, বিবেচনাধীন বিকল্পগুলির মধ্যে একটি হল স্থলপথে বিদ্যুৎ ট্রান্সমিশন করিডোর। এই করিডোরটি প্রায় ৩,০০০ কিলোমিটার দীর্ঘ হবে। এটি ভারতের ইম্ফলকে মায়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মধ্য দিয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত করবে।

ভারতের পরিকল্পনা: উল্লেখ্য যে, মন্ত্রীর মতে, এই প্রস্তাবিত ইন্টারকানেকশন নির্ভরযোগ্য ক্রস-বর্ডার বিদ্যুৎ বাণিজ্যকে উৎসাহিত করতে পারে। এটি ক্লিন এনার্জির ব্যবহারকে উৎসাহিত করতে সাহায্য করবে। যা আঞ্চলিক জ্বালানি নিরাপত্তাকে শক্তিশালী করতে পারে। তিনি আরও বলেছেন যে, ভারত পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলির সঙ্গে বৃহৎ পরিসরে রিনুয়েবল এনার্জি লাগু করতে ইন্টিগ্রেশন, এনার্জি স্টোরেজ, ট্রান্সমিশন প্ল্যানিং ক্লিন এনার্জি টেকনোলজি এবং গ্রিন হাইড্রোজেনের বিষয়ে নিজেঅভিজ্ঞতা ভাগ করে নিতে প্রস্তুত।
আরও পড়ুন: ৪ সপ্তাহে উধাও ৫১ বিলিয়ন ডলার! ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে ক্রমশ পতন
এছাড়াও, তিনি ASEAN সেন্টার ফর এনার্জি এবং ভারতীয় প্রতিষ্ঠানগুলির (যেমন এনটিপিসি, পাওয়ার গ্রিড কর্পোরেশন, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি ইত্যাদি) মধ্যে উন্নততর প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: T20-তে ২৪৯ রান করেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পরাজয়! কী জানালেন অধিনায়ক শ্রেয়স?
এই সেক্টরগুলিতে সুযোগ রয়েছে: জানিয়ে রাখি যে মন্ত্রী ব্যাখ্যা করেছেন স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ, পাওয়ার সিস্টেমের স্থিতিস্থাপকতা, রিনুয়েবল এনার্জির পূর্বাভাস, LNG ও গ্যাস সাপ্লাই সিকিউরিটি, ব্যাটারি এনার্জি স্টোরেজ, গ্রিন হাইড্রোজেন এবং অন্যান্য উদীয়মান জ্বালানি প্রযুক্তির ক্ষেত্রে এই অঞ্চলে সহযোগিতার সুযোগ রয়েছে।













