বাংলা হান্ট ডেস্কঃ যে কোনও ভারতীয় নাগরিকের একটি গুরুত্বপূর্ণ নথি হল রেশন কার্ড (Ration Card)। বিভিন্ন সরকারি কাজের পাশাপাশি প্রত্যেক মাসে রেশন তুলতে গেলেও এই নথি দরকার হয়। এই মুহূর্তে বাংলায় মূলত পাঁচ ধরণের রেশন কার্ড চালু রয়েছে। এর মধ্যে অন্যতম RKSY II রেশন কার্ড। এই ধরণের রেশন কার্ড থাকলে প্রত্যেক মাসে কত কেজি করে চাল, গম পাওয়া যায় জেনে নিন।
RKSY II রেশন কার্ডে চাল, গমের পরিমাণ | (Ration Card)
বর্তমানে রাজ্যে AAY, PHH, SPHH, RKSY I ও RKSY II রেশন কার্ড রয়েছে। এর মধ্যে প্রথম তিনটি ক্যাটেগরির কার্ড মূলত অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য। আর্থিক অবস্থা একটু ভালো হলে শেষের দু’ধরণের কার্ড দেওয়া হয়।
আরও পড়ুনঃ পুজোর আগে আর্থিক সংকট! স্পেশ্যাল অফিসার টাকা না ছাড়ায় হাইকোর্টে মমতা তৃণমূল
RKSY এর পুরো নাম হল রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা। এই ধরণের কার্ডগুলিতে রাজ্য সরকার নিজে ভর্তুকি দিয়ে রেশন দেয়। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার দু’ধরণের কার্ডের মধ্যে RKSY II তথা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ২ কার্ডধারী মানুষের সংখ্যা অনেকটা বেশি। শহরাঞ্চলের একটি বড় অংশের মানুষের এই কার্ড রয়েছে।
তবে অন্যান্য কার্ডের তুলনায় RKSY II কার্ডের সুবিধা কিছুটা কম। বাকি সব রেশন কার্ডের মধ্যে এটি সবচেয়ে শেষ ক্যাটেগরির। পশ্চিমবঙ্গের রেশনের নিয়ম অনুযায়ী, এই ধরণের কার্ডধারীরা মাসে এক কেজি করে চাল ও সমপরিমাণ গম পান।

যদিও কিছু কিছু জায়গায় RKSY II রেশন কার্ডে ২ কেজি চাল বা ২ কেজি করে গম দেওয়া হয়। সেই কারণে এই ধরণের রেশন কার্ড থাকলে মাসে মাসে কতটা করে খাদ্যসামগ্রী পাওয়া যায় সেটা অবশ্যই জেনে রাখা উচিত।
RKSY II রেশন কার্ড মূলত এমন মানুষদের দেওয়া হয়, যাদের আর্থিক অবস্থা অত্যন্ত সচ্ছল নয়, আবার ভীষণ দুর্বলও নয়। সাধারণত নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষদের এই কার্ড দেওয়া হয়। সবচেয়ে শেষ ক্যাটেগরির রেশন কার্ড হওয়ায় এতে সুবিধাও বাকি কার্ডগুলির তুলনায় কম।













