বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে পোস্ত এক ইমোশন। দাম মারাত্মক হওয়ায় পরিমাণে অত্যন্ত সামান্য হলেও বাঙালি পোস্ত (Poppy Seeds) ঠিকই কেনে। তবে অনেকেই চেষ্টা করেন ট্রেন বা প্লেন সফরে পোস্ত সঙ্গে নিয়ে যাওয়ার। আসলে সবজায়গায় পোস্ত কিনতে পাওয়া না। কিন্তু ট্রেন বা প্লেনের নিয়ম কী বলছে? পোস্ত সঙ্গে রাখা যায় কি?
পোস্ত (Poppy Seeds) সঙ্গে নিয়ে সফর করা যায় কি?
আদতে নিরীহ দেখতে হলেও পোস্ত সঙ্গে রাখলে অনেক জায়গাতেই বিপদ হতে পারে। দেশের বাইরে গেলে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সফর করলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। সংযুক্ত আরব আভিরশাহি, ওমান, কাতার, সৌদি আরব, সিঙ্গাপুরের মতো দেশগুলিতে পোস্ত নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এই দেশগুলিতে মাদক আইনে পোস্তকে নিষিদ্ধ সামগ্রী হিসেবে গণ্য করা হয়। কারণ এই বীজ মেলে আফিম গাছ থেকে।

বিদেশ সফরের বাধ্যবাধকতা: মধ্যপ্রাচ্যের দেশগুলি মাদক সংক্রান্ত বিষয়ে অত্যন্ত কঠোর। এমন কোনও দেশের বিমানবন্দরে পোস্ত সহ বা পোস্ত রয়েছে এমন কোনও বেকারি আইটেম সহ ধরা পড়লে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হতে পারে সংশ্লিষ্ট ব্যক্তিকে। পরিণাম হিসেবে জুটতে পারে দীর্ঘমেয়াদি হাজতবাস, মোটা অঙ্কের জরিমানা থেকে স্থায়ী নির্বাসন। আমেরিকা, কানাডার মতো প্রাচ্যের দেশগুলিতে ব্যক্তিগত ব্যবহারের জন্য পোস্ত নিয়ে গেলেও কাস্টমসে আগাম জানিয়ে দিতে হয়। তবে বিদেশ যাত্রার ক্ষেত্রে সঙ্গে পোস্ত না রাখাটাই ভালো।
আরও পড়ুন : আবার ছোটপর্দায় কাঞ্চন, কোন সিরিয়ালে ফিরছেন অভিনেতা?
অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে: ভারতের মধ্যে এক রাজ্য থেকে অন্য রাজ্যে পোস্ত (Poppy Seeds) নিয়ে যাওয়ার বিষয়ে অবশ্য কোনও বাধা নেই। কারণ ভারতে পোস্তকে সাধারণ খাদ্যসামগ্রী হিসেবেই দেখা হয়। তবে হ্যান্ড ব্যাগ বা কেবিন লাগেজে ছোট সিলড প্যাকেটে পোস্ত নিয়ে যাওয়া সম্ভব হলেও যেকোনো গুঁড়ো পদার্থ দেখলে বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা অতিরিক্ত সতর্ক হয়ে ওঠেন। তাই কোনোরকম বাড়তি জিজ্ঞাসাবাদ এড়াতে চেক ইন লাগেজে সিলড প্যাকেটে পোস্ত নেওয়া ভালো।
আরও পড়ুন : জুনের শুরুতেই একগুচ্ছ নতুন সিরিয়াল, প্রতি চ্যানেলেই রদবদল, কী কী পরিবর্তন আসছে?
ট্রেন সফরের ক্ষেত্রে অবশ্য বিষয়টা অনেকটাই স্বস্তিদায়ক। ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য ট্রেনে পোস্ত নিয়ে যাওয়ায় কোনও বাধা নেই। তবে বাণিজ্যিক ক্ষেত্রে বিপুল পরিমাণে পোস্ত নিয়ে গেলে সেক্ষেত্রে সন্দেহ তৈরি হতে পারে। তাই ব্যবসায়িক স্বার্থে বিপুল পরিমাণে পোস্ত নিয়ে যাওয়ার দরকার পড়লে সঙ্গে বৈধ জিএসটি ইনভয়েস এবং ই ওয়ে বিল থাকতে হবে।













