Durga Puja 2026 Live Updates

ফের ঋতব্রত শিবিরে ধাক্কা! মহিলা সভানেত্রীর পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

Published on:

Published on:

Sabina Yasmin Resigns as Women’s President from Democratic Trinamool
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের আলোচনায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। (Democratic Trinamool)। এবার গণতান্ত্রিক তৃণমূলের মহিলা সংগঠনের সভানেত্রীর পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন। তবে তিনি জানিয়েছেন, পদ ছাড়লেও দল ছাড়ছেন না। তাঁর ইস্তফার চিঠিতে লেখা কয়েকটি কথা নিয়েই এখন শুরু হয়েছে নতুন আলোচনা।

Democratic Trinamool : পদ ছাড়লেন সাবিনা, চিঠিতে কী লিখলেন?

সাবিনা ইয়াসমিন তাঁর চিঠিতে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মহিলা সভানেত্রীর দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। তবে দল (Democratic Trinamool) ছাড়ার কোনও কথা তিনি বলেননি।

তাঁর চিঠিতে একটি বিষয় নজর কেড়েছে। সেখানে তিনি বিপ্লব মিত্রকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে উল্লেখ করেছেন। পাশাপাশি, মহিলা সংগঠনের নাম লিখেছেন তৃণমূল মহিলা কংগ্রেস। কিন্তু চিঠিতে কোথাও ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেসের নাম লেখেননি তিনি।

আর এই বিষয়টি নিয়েই প্রশ্ন উঠছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নেতারা প্রথম থেকেই দাবি করে আসছেন, তাঁরা তৃণমূলেই রয়েছেন। এবার মালদহের গুরুত্বপূর্ণ নেত্রী সাবিনা ইয়াসমিনের চিঠিতেও কি সেই একই বক্তব্যের ইঙ্গিত মিলল? তা নিয়েই আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Ritabrata Banerjee Trinamool Congress announced Nandigram Rejinagar bye election candidates

আরও পড়ুনঃ সরকারি হাসপাতালে এবার আরও সস্তায় ওষুধ! কলকাতা-সহ ১৬টি হাসপাতালে বড় উদ্যোগ

তবে সাবিনা ইয়াসমিন স্পষ্ট জানিয়েছেন, তিনি শুধু পদ ছাড়ছেন, দল (Democratic Trinamool) ছাড়ছেন না। তাঁর চিঠিতে দলের নাম ও পরিচয় কীভাবে উল্লেখ করা হয়েছে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা চলছে।