কালীঘাটে ‘তৃণমূলীদের’ গুন্ডারাজ! সনাতন ধর্ম প্রচার করায় সাধুদের হেনস্থা, ‘কেটে ফেলার’ হুমকির অভিযোগ

Published on:

Published on:

Sadhus Threatened in Kalighat
Follow

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে ফের বিতর্কে তৃণমূল। কলকাতার কালীঘাট যেখানে প্রতিদিন ভিড় জমান অসংখ্য ভক্ত, সেই জায়গা ঘিরে শুক্রে উত্তপ্ত পরিস্থিতি। অভিযোগ, তৃণমূল (Trinamool) আশ্রিত কিছু গুণ্ডা কয়েকজন সাধুর উপর হামলা চালিয়েছে এবং তাঁদের হুমকিও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঘটনাটি কালীঘাটেই থেমে থাকেনি, ভবানীপুরের একটি আশ্রমেও গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে। গোটা ঘটনায় আশঙ্কায় ভুগছেন ওই সাধুরা।

তৃণমূলের (Trinamool) বিরুদ্ধে কালীঘাটে সাধুদের উপর হামলার অভিযোগ

জানা যাচ্ছে কালীঘাট (Kalighat) এলাকায় হিন্দু ধর্মের প্রচার করছিলেন কয়েকজন সাধু। অভিযোগ সেই সময়ই তাঁদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূলের (Trinamool) পতাকা হাতে কিছু দুষ্কৃতী। সাধুদের দাবি, প্রথমে তাঁদের ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়। এরপর ফের যদি সনাতন ধর্মের প্রচার করেন, তাহলে কেটে ফেলার হুমকিও দেওয়া হয়। সাধুরা বারবার বোঝানোর চেষ্টা করেন যে তাঁদের কোনও রাজনৈতিক দলের সঙ্গে যোগ নেই। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ, উল্টে তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মন্তব্য করে উত্তেজনা বাড়ানো হয়।

ঘটনা কেবল কালীঘাটেই সীমাবদ্ধ থাকেনি। পরে ভবানীপুরে সাধুদের আশ্রমে গিয়েও একইভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আশ্রমে ঢুকে ভয় দেখানো এবং উত্তেজনা তৈরির ঘটনাও ঘটে। এই পুরো ঘটনার কিছু অংশ আশ্রমের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে দাবি করেছেন সাধুরা। ইতিমধ্যেই সেই ফুটেজ সামনে এসেছে।

আশ্রমের এক সাধু জানান, এই ঘটনার পর তাঁদের স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। অভিযোগ, আশ্রমের জল ও বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয়েছে, ফলে দৈনন্দিন কাজকর্ম চালানো কঠিন হয়ে উঠেছে। শুধু তাই নয়, ভবানীপুরেই এক সাধুর দাড়ি কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ সুপ্রিম কোর্টের নির্দেশেই তৎপরতা, মোথাবাড়ি কাণ্ডে বড় পদক্ষেপ নিল NIA

এই পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে সাধুদের মধ্যে। তাঁদের আশঙ্কা, যদি এভাবে বারবার তৃণমূলীদের (Trinamool) হুমকি ও বাধার মুখে পড়তে হয়, তাহলে পশ্চিমবঙ্গে বসবাস করাই কঠিন হয়ে উঠবে। পুরো ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। প্রশাসন এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয় সেদিকে নজর থাকবে। সবমিলিয়ে এদিনের এই ঘটনায় ভোটের মুখে ফের কাঠগড়ায় তৃণমূল ।

Edited by Sharmi Dhar