নীতীশের ইস্তফার পরেই বিহারে এবার বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী! মসনদে বসবেন সম্রাট চৌধরী

Published on:

Published on:

Samrat Choudhary is set to become the new CM of Bihar.
Follow

বাংলাহান্ট ডেস্ক: জল্পনার অবসান! মঙ্গলবার নীতীশ কুমারের ইস্তাফার পরই ঘোষণা করা হল নতুন বিহারের মুখ্যমন্ত্রীর নাম। এবার বিহারের কুরসিতে বসতে চলেছেন সম্রাট চৌধরী (Samrat Choudhary)। বিহারের রাজনীতিতে বড়সড় পালাবদল ঘটল মঙ্গলবার। এদিন প্রায় দুই দশকের শাসনের ইতি টানলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। দিল্লির রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেওয়ার সিদ্ধান্তের জেরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। এর ফলে বিহারের ক্ষমতার রাশ এখন সম্পূর্ণভাবে বিজেপির হাতে চলে গেল এবং প্রথমবারের মতো বিহারে এই দল থেকে একজন মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিলেন।

বিহারের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন সম্রাট চৌধরী (Samrat Choudhary):

মঙ্গলবার দুপুরে শেষবারের মতো মন্ত্রিসভার বৈঠক সেরে মন্ত্রীদের সামনেই পদত্যাগের কথা ঘোষণা করেন। এরপরই তিনি মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন। বিকেল তিনটের দিকে রাজভবনে গিয়ে তিনি রাজ্যপালের হাতে পদত্যাগপত্র জমা দেন। তার এক ঘন্টার মধ্যেই রাজনৈতিক নাটকের পর্দা নামিয়ে বিকেল ৪টে নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন: চাকরি না করে ব্যবসায় মনোযোগ! ৪ বছরেই কোটি কোটি টাকার টার্নওভার, চমকে দেবে সুস্মিতার কাহিনি

নীতীশ কুমারের রাজ্যসভায়  যাওয়ার কথা ওঠার পর থেকেই বিভিন্ন মহলে একটাই প্রশ্ন ছিল বিহারের মুখ্যমন্ত্রী কে হবেন। সেইমতো বেশ কয়েকটি নামও উঠে এসেছিল। তবে,  বিগত কয়েকদিন ধরেই বিজেপি ও জেডিও দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল নীতীশ কুমারের উত্তরসূরী হিসেবে একটাই নাম সম্রাট চৌধুরী। সেই জল্পনাকে সত্যি করেই এদিন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হল সম্রাট চৌধুরীকে। বিজেপি হাইকমান্ড এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। দলের বিধায়ক নেতা নির্বাচন প্রক্রিয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রী  শিবরাজ সিং চৌহানকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। পাটনায় বিজেপির বিধায়ক দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সম্রাট চৌধুরির নাম অনুমোদিত হয় এবং পরে এনডিএ বিধায়ক দলও সেই সিদ্ধান্তে সিলমোহর দেয়।

রাজনৈতিক মহলে আগে থেকেই সম্রাট চৌধরীকে মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। তাঁর বাসভবনের আশেপাশে বাড়তি নিরাপত্তা এবং প্রশাসনিক স্তরে নানা নড়াচড়া সেই ইঙ্গিতই দিচ্ছিল। অবশেষে সেই জল্পনা সত্যি হলো। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে তিনি রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানান এবং শীঘ্রই শপথ নেওয়ার প্রস্তুতি শুরু হয়।

Samrat Choudhary is set to become the new CM of Bihar.

আরও পড়ুন: ‘শীঘ্রই পাশ হবে সংরক্ষণ বিল’, ভারতের নারী শক্তির উদ্দেশ্যে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদীর

বিহারের রাজনীতিতে সম্রাট চৌধরীর (Samrat Choudhary) উত্থান দীর্ঘদিনের। ১৯৯০-এর দশক থেকে শুরু হওয়া তাঁর রাজনৈতিক যাত্রায় তিনি আরজেডি এবং জেডিইউ-সহ একাধিক দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, পরে বিজেপিতে যোগ দেন। ১৯৯৯ সালে রাবড়ি দেবীর মন্ত্রিসভা থেকে শুরু করে উপ-মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়া পর্যন্ত তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা বিস্তৃত। কুশওয়াহা সম্প্রদায়ের নেতা হিসেবে তাঁর প্রভাব এবং নীতীশ কুমারের কুর্মি ভোটব্যাঙ্কের সঙ্গে সম্ভাব্য সমীকরণ ভবিষ্যতের বিহার রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।