বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম নির্দেশে ২০১৬ থেকে ২০১৯ সালের বকেয়া ডিএ (Dearness Allowance) মেটানো হয়েছে বলে জানিয়েছে রাজ্য। এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের দাবি প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের দেওয়া হিসেব মূল পাওনার সঙ্গে মিলছে না। এই পরিস্থিতিতে ডিএ, শূন্যপদ সহ একাধিক দাবিতে গতকাল ১২ এপ্রিল হাজরা মোড়ে বড়সড় জমায়েত করে যৌথ মঞ্চ।
ভোটের আগে সরকারকে চরম হুঁশিয়ারি
শুক্রবারই যৌথ মঞ্চকে শর্ত মেনে সভা করার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। পুলিশি অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল যৌথ মঞ্চের তরফে। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ বেলা ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত ১০০০ লোক নিয়ে সভা করতে সংগ্রামী যৌথ মঞ্চকে অনুমতি দেয়।
হাইকোর্টের নির্দেশ মত নির্ধারিত সময়ে কর্মসূচি করেন সরকারি কর্মীরা। ডিএ আন্দোলনকারী এই সংগঠনের হুঁশিয়ারি, দীর্ঘদিন ধরে চলা এই বকেয়া ডিএ সমস্যার দ্রুত সমাধান না হলে আন্দোলন আরও তীব্র হবে আগামীদিনে। উল্লেখ্য, সংগঠনের দাবি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও শিক্ষক-শিক্ষিকারা বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) পাননি।

আরও পড়ুন: আগামী সপ্তাহে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দুর্ভোগ এড়াতে দেখে নিন ছুটির তালিকা
একইসাথে সম্প্রতি নির্বাচনের কাজে নিযুক্ত এক সরকারি কর্মী যিনি সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য, তার উপর হামলার ঘটনার প্রতিবাদ জানাতে চেয়ে এই জমায়েত করা হয়। এদিন সংগঠনের তরফে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে—আগামী ২০ এপ্রিলের মধ্যে সমস্ত দাবি মিটিয়ে দিতে হবে রাজ্যকে। যদি তা না হয় তাহলে, আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকারকে পাল্টা জবাব দেওয়া হবে।












