বাংলা হান্ট ডেস্ক: আগামী সপ্তাহে, অর্থাৎ ২০২৬ সালের ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত, ভারতের বিভিন্ন অংশে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ৪ দিনের জন্য বন্ধ (Bank Holidays) থাকবে। মূলত, আম্বেদকর জয়ন্তী থেকে শুরু করে সংক্রান্তি, তামিল নববর্ষ এবং পয়লা বৈশাখ সহ বিভিন্ন উৎসব ও পার্বণ উপলক্ষ্যে আগামী সপ্তাহে বেশ কয়েকদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। উল্লেখ্য যে, ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহে ব্যাঙ্কে ছুটির মধ্যে রবিবারের সাপ্তাহিক ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে। সাধারণত প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে (যদি না কোনও নির্দিষ্ট সরকারি বা আঞ্চলিক ব্যাঙ্ক ছুটি ঘোষণা করে)। এমতাবস্থায়, যেহেতু আগামী শনিবার মাসের তৃতীয় শনিবার, তাই ওইদিন দেশজুড়ে ব্যাঙ্ক খোলা থাকবে। এদিকে, আগামী সপ্তাহে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে এই তালিকা গ্রাহকদের জেনে রাখার প্রয়োজন। কারণ, তাঁরা ছুটির দিন মাথায় রেখে ব্যাঙ্কিং কাজকর্মের পরিকল্পনা করতে পারবেন।
আগামী ১৩ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ক ছুটির (Bank Holidays) সম্পূর্ণ তালিকা:
১. ১৪ এপ্রিল (মঙ্গলবার): আম্বেদকর জয়ন্তী /মহা বিষুব সংক্রান্তি/ বিজু উৎসব/ বুইসু উৎসব/ তামিল নববর্ষ/ বোহাগ বিহু/ চেরাওবা / বৈশাখী উপলক্ষ্যে আগরতলা থেকে শুরু করে পানাজি, পাটনা, রাঁচি,
কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে
২. ১৫ এপ্রিল (বুধবার): পয়লা বৈশাখ/ বোহাগ বিহু / বিষু / হিমাচল দিবস উপলক্ষ্যে আগরতলা থেকে শুরু করে বেলাপুর, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, ইটানগর, ভুবনেশ্বর, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, কোচি, কলকাতা, লখনউ, মুম্বাই, নাগপুর, পানাজি, পাটনা, শ্রীমঙ্গল, রাঁচিপুর, থিমপুর ও বিজয়ওয়াড়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩. ১৬ এপ্রিল (বৃহস্পতিবার): বোহাগ বিহু উপলক্ষ্যে ইটানগর, কোচি, কলকাতা, তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৪. ১৯ এপ্রিল (রবিবার): দেশজুড়ে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! টাটা গ্রুপের এই সংস্থায় হবে ২৫,০০০ কর্মী নিয়োগ
জানিয়ে রাখি যে, RBI-র ব্যাঙ্ক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, স্থানীয় উৎসব এবং রীতিনীতির ওপর নির্ভর করে অঞ্চলভেদে ব্যাঙ্ক ছুটির দিন ভিন্ন হয়। তবে, প্রজাতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তীর মতো জাতীয় ছুটির দিনে সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকে। সরকারি ছুটির দিনগুলি ছাড়াও, ব্যাঙ্কগুলি সাধারণত মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকে। তবে, প্রতি মাসের প্রথম, তৃতীয় ও পঞ্চম শনিবার ব্যাঙ্ক খোলা থাকে। এদিকে, দেশব্যাপী প্রতি রবিবার ব্যাঙ্ক ছুটি থাকে।
আরও পড়ুন: হু হু করে বাড়ছে যাত্রী! ভারতীয় রেলে বন্দে ভারতের বাজিমাত, সামনে এল চমকপ্রদ পরিসংখ্যান
তবে, ছুটির দিনগুলিতে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও, অনলাইন ব্যাঙ্কিং সহ অত্যাবশ্যকীয় পরিষেবাগুলি ব্যাঙ্কে ছুটির দিনেও চালু থাকে। এছাড়াও, ব্যাঙ্ক ছুটির দিনে ATM খোলা থাকে। এর মানে হল, গ্রাহকরা নগদ টাকা তুলতে, অনলাইনে টাকা পাঠাতে, তাঁদের ব্যাঙ্ক ব্যালেন্স এবং মিনি স্টেটমেন্ট দেখতে পারবেন। এমনকি লোনের জন্য আবেদনও করতে পারেন। যেহেতু অঞ্চলভেদে ছুটির দিনগুলি ভিন্ন হয়, তাই গ্রাহকদের ব্যাঙ্কে যাওয়ার আগে তাঁদের অবশ্যই ব্যাঙ্ক ছুটির তালিকাটি দেখে নেওয়া প্রয়োজন।












