বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বছরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (2026 T20 World Cup) চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারতের এই অসাধারণ সাফল্যের পেছনে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) অধিনায়কত্ব এবং সঞ্জু স্যামসনের (Sanju Samson) ব্যাটিংয়ের একটা বড় অবদান ছিল। কিন্তু তারা কেউই বর্তমানে আর ভারতীয় দলের অংশ নন। অফ ফার্মের কারণে তাদেরকে দল থেকে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
তারা দলে না থাকলেও দলে তাদের গুরুত্বের কথা কোনওদিনও ভুলতে পারবেন না ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। পরপর নকআউট ম্যাচে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যাটিং এবং গোটা টুর্নামেন্টের সূর্যকুমারের যাদবের অসাধারণ নেতৃত্ব ভারতীয় দলকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। আর গোটা টুর্নামেন্টে সূর্যকুমার ফর্মে না থাকার প্রভাব যাতে তার অধিনায়কত্বে না পড়ে সেই বিষয়টি খেয়াল রাখছিলেন সঞ্জু।

এবার ড্রেসিংরুমে কিভাবে অধিনায়ক সূর্যকুমারের পাশে দাঁড়িয়েছিলেন সঞ্জু স্যামসন, সেই গল্প সকলের সামনে এনেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। তিনি বলেছেন, “সঞ্জু আমাকে কেবল একটা কথাই বলেছিল: এই দলকে বিশ্বকাপ জেতানোর জন্য যা সঠিক মনে হয়, সেটাই করো। সে বলেছিল যে যখনই আমার তাকে প্রয়োজন হবে, সে তখনই পাশে থাকবে; কারণ সে এমনভাবেই প্রস্তুতি নেবে যেন সে নিজেই খেলতে যাচ্ছে। তার কথা শুনে আমি অনেক আত্মবিশ্বাস পেয়েছিলাম।”
আরও পড়ুন: প্রিয় ক্রিকেটারের সাথে দেখা করতে সাইকেলে ওড়িশা থেকে মুম্বাই! ভক্তের কান্ড দেখে অবাক রোহিত শর্মা
বর্তমানে তিনি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন। তিনি দল থেকে বাদ যাওয়ার পরে সেই অপ্রতিরোধ্য ভারতীয় দলই একের পর এক সিরিজও হেরেছে। যে ভক্তরা একসময় তার ব্যাটিংয়ের ব্যর্থতার কারণে তাকে দল থেকে বাইরে দেখতে চেয়েছেন তারাই এর একবার তাকে দলে ফেরত চেয়েছেন। কিন্তু ভারতীয় দলের এই খারাপ সময়ের মধ্যে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক শ্রেয়স আইয়ার সহ গোটা ভারতীয় দলকে সমর্থন জানিয়ে গেছেন সূর্যকুমার। বুঝিয়ে দিয়েছেন যে দলে না থাকলেও তিনি একজন প্রকৃত টিমম্যান।
আরও পড়ুন: কোহলি থাকলে ভারত জিততো, সরাসরি শুভমান গিলের নেতৃত্বের সমালোচনা প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের!
অপরদিকে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিসে টানা ব্যর্থতা এবং বৈভব সূর্যবংশের মত তরুণ বিষয় বালকের উত্থানের কারণে দল থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। তিনি জানিয়েছেন যে তার দলে ফেরার লড়াই জারি থাকবে। কিন্তু তা সত্ত্বেও তিনি যদি দলে আর প্রত্যাবর্তন করতে না পারেন তাহলেও আর তার কোনও আফসোস থাকবে না। কারণ সেমিফাইনাল ও ফাইনালে অসাধারণ ব্যাটিং করে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ইতিমধ্যেই অমর হয়ে গিয়েছেন সঞ্জু।













