তৃণমূলের বাধা সত্ত্বেও সোনামুখীতে ৪ লেনের হাইওয়ে, ভোটের আগে ‘রিপোর্ট’ প্রকাশ সৌমিত্র খাঁ-র

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এবারের নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামতে চলেছে বিজেপি। ভোটমুখী বাংলায় একগুচ্ছ প্রকল্পের ঘোষণাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে বিরোধীদের ক্রমাগত নিশানা করতে ছাড়ছেন না তৃণমূল তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তৃণমূলকে তীব্র কটাক্ষ শানালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan)।

তৃণমূলকে ফের কটাক্ষ সৌমিত্র খাঁর (Saumitra Khan)

এক্স হ্যান্ডেলে একটি রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন সৌমিত্র। তৃণমূলকে কটাক্ষ শানিয়ে তিনি লিখেছেন, ‘যখন প্রধানমন্ত্রী মোদী সোনামুখীতে ৪-লেনের হাইওয়ে এবং বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ে আনছেন। তৃণমূল (TMC) তখন শুধুই সিন্ডিকেট রাজ নিয়ে আসছে। কেন্দ্রীয় পরিকাঠামো = স্থানীয় কর্মসংস্থান। তৃণমূলের বাধা = স্থবিরতা’।

Saumitra Khan slams Trinamool Congress again

বাংলায় মোদীর গ্যারান্টি: অপর একটি পোস্টে বিজেপি সাংসদ লিখেছেন, ‘তৃণমূল কাজ আটকানোর অনেক চেষ্টাই করেছিল, কিন্তু মোদীর গ্যারান্টিকে আটকানো যায়নি। সোনামুখী স্টেশনে অমৃত ভারত প্রকল্পের আওতায় বিশ্বমানের রূপায়ণ, তারকেশ্বর-বিষ্ণুপুর লিঙ্কের জন্য অর্থ বরাদ্দ হয়ে গিয়েছে কিন্তু তৃণমূলের তরফে অবিরত বাধা এসে চলেছে।

আরও পড়ুন : মনোনয়নের মিছিলে গিয়ে খোয়া গেল জুতো, খালি পায়েই ঘুরে বেড়ালেন তৃণমূল সাংসদ

কী লিখেছেন সাংসদ: তিনি (Saumitra Khan) আরও লিখেছেন, ‘দ্রুত এবং সফল পরিবহনের জন্য আড়াই লক্ষ কোটি টাকার বাজেট। তৃণমূল আটকে দেয় কিন্তু নরেন্দ্র মোদী নির্মাণ করেন। সোনামুখীতে ডবল ইঞ্জিন অপ্রতিরোধ্য’।

আরও পড়ুন : কালিয়া কোর্মা নয়, গোলমরিচের ঝাঁঝ মিশিয়ে এভাবে রাঁধুন কাতলা, রইল রেসিপি

এবারের বিধানসভা নির্বাচনে আঁটঘাট বেঁধেই নামছে বিজেপি। ভবানীপুর এবং নন্দীগ্রাম দুই কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক হেভিওয়েট কেন্দ্রের দিকে এবার নজর থাকবে আমজনতার।