বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে পুজোর আনন্দ মেতে উঠেছেন সকলে। আর তার মধ্যে খুশির খবর শোনালো রাজ্য সরকার। কারণ এই উৎসবের আবহে লম্বা ছুটি স্কুল ও কলেজের পড়ুয়াদের (School Holiday)। পুজোর জন্য একটানা কত দিন ছুটি থাকবে স্কুল ও কলেজ সে বিষয়ে জানিয়ে দিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকার। আর আজকে প্রতিবেদনে রইল সেই বিষয়ে তথ্য।
পুজোয় কতদিন বন্ধ স্কুল বড় ঘোষণা সরকারের (School Holiday)
দুর্গাপুজো উপলক্ষে আগামী ১৫ অক্টোবর পঞ্চমী থেকে বাংলা সমস্ত সরকারি ও সরকারপোষিত স্কুল ছুটি থাকবে বলে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে (School Holiday)। বুধবার পর্যন্ত পঠন-পাঠন স্বাভাবিক থাকবে স্কুল ও কলেজগুলিতে। তারপর ছুটি পড়ছে একটানা।

আরও পড়ুন: কম্বলের বদলে ফ্লোরাল কমফোর্টার, রাজধানী এক্সপ্রেসের ফার্স্ট এসি-তে নতুন উদ্যোগ
সরকারি ঘোষণা অনুযায়ী দূর্গা পূজা উপলক্ষে পঞ্চমী থেকে ছুটি শুরু হবে। চলবে লক্ষ্মীপুজা পর্যন্ত। এরপর আবার কালীপুজো ভাইফোঁটা উপলক্ষে একটানা ছুটি থাকবে স্কুল ও কলেজ গুলিতে। রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর থেকে টানা ১২ দিন স্কুল ছুটি বন্ধ থাকবে।
১৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দুর্গাপুজোর ছুটি। এরপর ২৬ অক্টোবর কোজাগুড়ি লক্ষ্মী পূজার ছুটে রয়েছে। ১৫ অক্টোবর ১৬ অক্টোবর দূর্গা পূজা উপলক্ষে ছুটি থাকবে সরকারি ও সরকার পোষিত স্কুল ও কলেজ গুলিতে। লক্ষ্মী পূজার পর ফের স্কুল খুলবে।
এবার ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সকল সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। আগামী ২২ ও ২৩ অক্টোবর দুর্গাপূজা অতিরিক্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ২৪ অক্টোবরের দুর্গাপূজায় অতিরিক্ত ছুটি থাকবে।
একই সঙ্গে ২৬ অক্টোবর লক্ষ্মীপূজো উপলক্ষে সরকারি ও সরকার পোষিত স্কুলে অতিরিক্ত ছুটির ঘোষণা করা হয়েছে। এরই মাঝে রবিবার সাপ্তাহিক ছুটির দিন হিসাবে পঠন পাঠন বন্ধ রাখা হবে (School Holiday)।














