Durga Puja 2026 Live Updates

পুজোর আগে ‘স্নেহের আহার’, পড়ুয়াদের মিড ডে মিলে ফ্রায়েড রাইস-মাংস, চেটেপুটে খেল খুদেরা

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর ছুটি পড়তে চলেছে স্কুলে। তার আগে পড়ুয়াদের জন্য মিড ডে মিলে (Mid Day Meal) দেখা গেল চমক। পুজোর ছুটি পড়ার আগে খুদে পড়ুয়াদের জন্য মিড ডে মিলে করা হয়েছিল বিশেষ আয়োজন। রোজের একই রকম খাবারের বদলে পড়ুয়াদের পাতে পড়ে ফ্রায়েড রাইস-মাংস। পুজোর আগেই এমন অপ্রত্যাশিত চমকে খুশি পড়ুয়ারাও।

মিড ডে মিলে (Mid Day Meal) অভিনব উদ্যোগ ধূপগুড়ির স্কুলে

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির একটি প্রাথমিক বিদ্যালয়। পুজোর ছুটির আগে বুধবার ধূপগুড়ির সাকোয়াঝোরা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোঁসাইহাটের ঝালটিয়ারহাট সংলগ্ন গড়খুট্টা ৩ নম্বর বিএফপি স্কুলের শিক্ষক শিক্ষিকারা আয়োজন করেন ‘শারদীয়ার স্নেহের আহার’ এর।

School students got fried rice chicken in mid day meal

কী কী আয়োজন হয়েছিল: পুজোর আমেজ থেকে শিশুরাও যাতে বাদ না পড়ে সেই ভাবনা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়। এদিন শতাধিক পড়ুয়ার জন্য আয়োজন করা হয়েছিল ফ্রায়েড রাইস, মাংস, চাটনি ও পাঁপড়ের। মিড ডে মিলে (Mid Day Meal) একদিন স্বাদবদল হওয়ায় পড়ুয়াদের আনন্দ ছিল দেখার মতো।

আরও পড়ুন : পুজোয় আকাশছোঁয়া টিকিট, ট্রেনের ফার্স্টক্লাসকেও ছাপিয়ে যাচ্ছে দূরপাল্লার বাসের ভাড়া

কেন এই উদ্যোগ: বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দুর্গাপুজোর আগে পড়ুয়াদের আগাম শুভেচ্ছা জানাতেই এই উদ্যোগ নেওয়া হয়। পড়ুয়াদের মুখে হাসি ফোটানোই মূল উদ্দেশ্য। প্রায় ২০০ পড়ুয়াদের জন্য তাঁদের পছন্দের খাবারের ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন : সপ্তমীর ডিনারে ঝাল ঝাল স্মোকি চিকেন, জিভে লেগে থাকবে স্বাদ, রইল রেসিপি

পুজো নিয়ে আসে একরাশ আনন্দ। কেউই বাদ পড়ে না সেই আনন্দের ভাগ থেকে। স্কুল ছুটি পড়ার আগেই পছন্দের খাবারের মাধ্যমে সেই আনন্দের স্বাদ পেল খুদেরাও। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও।