বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহান্তে আবারও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge)। রবিবার ফের ১২ ঘন্টার জন্য এই সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, সংস্কারের কাজ চলার জন্য রবিবার ৮ ঘণ্টা পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ রাখা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছেন কলকাতা পুলিশ।
রবিবার ৮ ঘণ্টা বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, জেনে নিন বিকল্প রাস্তা (Second Hoogly Bridge)
জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, রবিবার দ্বিতীয় হুগলি সেতুতে মেরামতির কাজ চলবে। বিয়ারিং, কেবল সহ বিভিন্ন অংশ মেরামত করা হবে বলে খবর। বিকল্প কোন রাস্তা ধরে চলাচল করবে গাড়ি, তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায় (Second Hoogly Bridge)।

আরও পড়ুন: ‘সসম্মানে সরে যাওয়াই ভালো’, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পদ ছাড়লেন পার্থকর্মকার
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৪ জুন, ২০২৬ সকাল ৬টা থেকে দুপুর ২টো পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই সময়ে সেতুর জরুরি রক্ষণাবেক্ষণ এবং ‘স্টে ও হোল্ডিং ডাউন’ কেবল ও বেয়ারিং পরিবর্তনের কাজ করবে হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষ।

এরফলে, জিরুট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুগামী সমস্ত পশ্চিমমুখী গাড়িকে ‘টার্ফ ভিউ’ থেকে অ্যাট গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলি সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরতে পারবে। জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী গাড়িগুলিকে ১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ডাইভার্ট করা হবে।
খিদিরপুরের দিক থেকে আসা বিদ্যাসাগর সেতুগামী পূর্বমুখী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠিয়ে দেওয়া হবে।
ঘোড়া পাসের কাছে ওয়াই-পয়েন্ট র্যাম্পের মাধ্যমে যে সমস্ত গাড়ি বিদ্যাসাগর সেতুতে উঠত। সেগুলিকে কেপি রোডের ওয়াই-পয়েন্ট থেকে ১১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে (Second Hoogly Bridge)।













