দ্বিতীয় বন্দে ভারত স্লিপার পেল দেশ, দিল্লি-বারাণসী রুটে ভাড়া কত?

Published on:

Published on:

260 Vande Bharat sleepers being manufactured, big step for Indian Railways.

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) জনপ্রিয়তা এবং চাহিদা দুটোই বাড়ছে দিন দিন। সম্প্রতি দেশে চালু হয়েছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার ট্রেন। শনিবার চালু হয়েছে দ্বিতীয় বন্দে ভারত স্লিপার। বারাণসী-দিল্লি রুটে চালু হয়েছে এই ট্রেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই নতুন ট্রেন চালু হওয়ার বিষয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোন রুটে চলবে নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)?

জানিয়ে রাখি, নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত যাতায়াত করবে। যাত্রাপথে ট্রেনটি স্টপেজ দেবে গাজিয়াবাদ, আলিগড়, কানপুর ও প্রয়াগরাজে। অনেকেই বারাণসী বা প্রয়াগরাজে যান তীর্থ করতে। এছাড়া দিল্লি ও উত্তরপ্রদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতেও অনেকেই সফর করেন বিভিন্ন প্রয়োজনে। এই নতুন ট্রেন চালু হওয়ায় যাত্রীদের এতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Second Vande Bharat Sleeper train route and fare

ট্রেনের সময়সূচী কখন: বারাণসী থেকে প্রতিদিন রাত ৮ টা ৫০ এ ছেড়ে পরদিন ভোর ৬ টা ১০ এ দিল্লি পৌঁছাবে নতুন বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper)। ফিরতি পথে রাত ৯ টা ৪০ এ দিল্লি থেকে বারাণসীর উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটি। পরদিন ভোর ৭ টা ১০ এ বারাণসী পৌঁছাবে বন্দে ভারত।

আরও পড়ুন : দোকান থেকে কেনা নয়, ভাইফোঁটায় বাড়িতেই বানান লবঙ্গলতিকা, রইল রেসিপি

কী কী সুবিধা থাকছে: জানা গিয়েছে, সপ্তাহ ৬ দিন ট্রেনটি চলাচল করবে। তবে শুক্রবার বারাণসী থেকে ছাড়বে না ট্রেনটি এবং শনিবার দিল্লি থেকে চলবে না ট্রেনটি। জানা যাচ্ছে, মোট ১৬ টি কোচ থাকছে ট্রেনটিতে। এর মধ্যে ফার্স্ট ক্লাস কোচ, এসি টু টিয়ার এবং এসি থ্রি টিয়ার কোচ রয়েছে।

আরও পড়ুন : হাওড়া ডিভিশনে বাতিল লোকাল থেকে এক্সপ্রেস ট্রেন, দুদিন ধরে ভোগান্তি যাত্রীদের

রেলের তরফে জারি করা নোটিফিকেশন অনুযায়ী, দিল্লি-বারাণসী বন্দে ভারত স্লিপার ট্রেনের তিনটি ক্লাসের ভাড়া আলাদা। এসি থ্রি টিয়ারের ভাড়া ১৮১৯.২০ টাকা। এসি সেকেন্ড ক্লাসের ভাড়া ২,৩৪৯.৮০ টাকা। ফার্স্ট ক্লাসের ভাড়া ২,৮৮০.৪০ টাকা।