বাংলাহান্ট ডেস্ক : আবারও একাধিক ট্রেন বাতিলের ঘোষণায় মাথায় হাত পড়ার জোগাড় নিত্যযাত্রীদের। হাওড়া ডিভিশনে একাধিক লোকাল ট্রেন (Indian Railways) বাতিল হয়েছে। এবার ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতে চলেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। রেল সূত্রে খবর, আসানসোল ডিভিশনের বিভিন্ন সেকশনে জরুরি ডিস্ট্রেসিং ব্লক চালানো হবে। এর জন্য আগামীকাল একাধিক মেমু এবং ডেমু প্যাসেঞ্জার বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন কোন ট্রেন (Indian Railways) বাতিল হয়েছে?
পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী, রবিবার আসানসোল ডিভিশনে মোট ১১ টি মেমু এবং ডেমু প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা, ট্রেনের টাইমটেবিলেও কিছু পরিবর্তন আনা হয়েছে।

বাতিল থাকছে মেমু প্যাসেঞ্জার: একগুচ্ছ ট্রেন বাতিল থাকছে আসানসোল ডিভিশনে (Indian Railways)। এর মধ্যে রয়েছে ৬৩৫৪৯ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ৬৩৫১৩ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ৬৩৫৫০ অন্ডালস-বর্ধমান মেমু প্যাসেঞ্জার, ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু প্যাসেঞ্জার, ৬৩৫৫২ আসানসোল – অন্ডাল মেমু প্যাসেঞ্জার।
আরও পড়ুন : ‘এতটাই বিধ্বস্ত…’, দুবাই থেকে কলকাতা ফিরে কী বললেন শুভশ্রী?
বাতিল থাকছে ডেমু প্যাসেঞ্জার: বাতিল থাকছে ৬৩৫১৭ বর্ধমান – আসানসোল মেমু প্যাসেঞ্জার, ৬৩৫১৮ আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার, ৬৩৫২২ আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার, ৬৩৫২৪ আসানসোল – বর্ধমান মেমু প্যাসেঞ্জার। এছাড়াও বাতিল থাকবে ৭৩৪৮১ দুমকা – জসিডি ডেমু প্যাসেঞ্জার এবং ৭৩৪৮৪ জসিডি – দুমকা ডেমু প্যাসেঞ্জার।
আরও পড়ুন : কিউআর কোড দিয়েই তথ্য আদানপ্রদান, গ্রাহক সুরক্ষায় বদলে যাচ্ছে আধার কার্ড
এছাড়াও রেল সূত্রে খবর, ২২৩২১/২২৩২২ হাওড়া-সিউড়ি-হাওড়া হুল এক্সপ্রেস ট্রেনটি এদিন যাবে অন্ডাল পর্যন্ত। তারপর যাবে হাওড়া। অন্যদিকে ১৩৫৪৫ আসানসোল-গয়া মেমু এক্সপ্রেস নির্ধারিত সময়ের থেকে ১ ঘন্টা দেরিতে আসানসোল থেকে ছাড়বে।












