Durga Puja 2026 Live Updates

পাক ক্রিকেটারদের সঙ্গে এক দলে শিখর ধাওয়ানের নাম! এই T20 লিগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি গব্বরের

Published on:

Published on:

Shikhar Dhawan threatens legal action against this T20 league.
Follow

বাংলা হান্ট ডেস্ক: ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মূলত, তিনি ওয়ার্ল্ড T20 কন্টিনেন্ট (World T20 Continent Cup) কাপের আয়োজকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। শিখর ধাওয়ানের অভিযোগ, আয়োজকরা তাঁর অজান্তে বা অনুমতি ছাড়াই তাঁর নাম ব্যবহার করে তাঁকে অংশগ্রহণকারী হিসাবে তালিকাভুক্ত করেছে। এমতাবস্থায়, প্রাক্তন ক্রিকেটার (Cricketer) অনুরাগীদের এই ধরনের খবরে বিশ্বাস না করার জন্য অনুরোধও করেছেন।

এই T20 লিগের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি গব্বরের (Shikhar Dhawan):

শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমি লক্ষ্য করেছি যে, ওয়ার্ল্ড T20 কন্টিনেন্ট কাপের অংশগ্রহণকারী হিসাবে আমার নাম তালিকাভুক্ত করা হয়েছে। আয়োজকরা আমার অনুমতি বা তথ্য ছাড়াই আমার নাম ব্যবহার করেছে এবং আমার টিম তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আমি মিডিয়া এবং অনুরাগীদের অনুরোধ করছি এমন কোনও খবরে বিশ্বাস না করার জন্য। আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।

কী নিয়ে বিতর্ক: জানিয়ে রাখি যে, শীঘ্রই হংকং-এ সম্পন্ন হতে চলেছে ওয়ার্ল্ড T20 কন্টিনেন্ট কাপ। যেখানে অংশগ্রহণ করবে এশিয়া ওয়ারিয়র্স, আফ্রিকা লায়ন্স, ইউরোপিয়ান চ্যাম্পিয়নস এবং নর্থ আমেরিকা ঈগলস। এই লিগে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের খেলতে দেখা যাবে। সম্প্রতি টুর্নামেন্ট কর্তৃপক্ষের তরফে দাবি করা হয় শিখর ধাওয়ান এশিয়া ওয়ারিয়র্সের হয়ে খেলবেন এবং পাকিস্তানের ইফতিখার আহমেদ ও সোহেল তানভীরও এই দলের হয়ে খেলবেন। যেখানে অধিনায়কের ভূমিকায় থাকবেন শিখর। এমনকি এই সংক্রান্ত পোস্টও সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে। অন্যদিকে, শিখর ধাওয়ান স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এই টুর্নামেন্টে খেলবেন না।

আরও পড়ুন: সমুদ্রপথে এবার ভারতের মাস্টারস্ট্রোক! বাণিজ্যের নতুন প্রবেশদ্বার হতে চলেছে আন্দামান-নিকোবর

ওয়ার্ল্ড T20 কন্টিনেন্ট কাপ কী: উল্লেখ্য যে, এই বছর প্রথমবারের মতো ওয়ার্ল্ড T20 কন্টিনেন্ট কাপ সম্পন্ন হবে। হংকং এর আয়োজক এবং সারা বিশ্ব থেকে ৬০ জনেরও বেশি অবসরপ্রাপ্ত ক্রিকেটার এতে অংশগ্রহণ করবেন। এই লিগের সম্পূর্ণ শিডিউল এখনও প্রকাশ করা হয়নি। তবে এই লিগটি ডিসেম্বর মাসে সম্পন্ন হবে।

আরও পড়ুন: Airtel-এর গ্রাহকদের জন্য সুখবর! লঞ্চ হল ৩৪৮ টাকার নতুন প্রিপেইড প্ল্যান, মিলবে Adobe-এর সাবস্ক্রিপশন

জানা গিয়েছে যে, এই লিগে ডোয়াইন স্মিথ থেকে শুরু করে উপুল থারাঙ্গা, অভিমন্যু মিথুন, জেরোম টেলর, এবং রাহুল শর্মার মতো খেলোয়াড়দের খেলতে দেখা যায়।