ভয়াবহ টানেল ধস সিকিমে! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু মানুষ

Published on:

Published on:

Sikkim major accident in a tunnel under construction
Follow

বাংলা হান্ট ডেস্ক: মর্মান্তিক ঘটনা সিকিমে (Sikkim) । সিকিমের নামছি জেলার সামারদুংয়ে নির্মীয়মান সুরঙ্গে বড়সড় ধস নামে মৃত্যু হয় ৯ জন শ্রমিকের। ধসের জেরে ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক করায় ব্যাহত হয় উদ্ধার কাজ। সূত্রের খবর এখনো পর্যন্তই সেখানে আটকে রয়েছে বহু শ্রমিক। জানাযা ঘটনাটি ঘটেই সোমবার বিকেলে। ইতিমধ্যেই সেখানে পুলিশ প্রশাসন দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ দল ঘটনার তলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু করেছে।

সিকিমে নির্মীয়মাণ সুড়ঙ্গে বড় দুর্ঘটনা (Sikkim)

এ বিষয়ে মঙ্গলবার সকালে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, ধস নামার কারণেই সুরঙ্গের ভিতরে মিথেন গ্যাস লিক করেছে। যার ফলে উদ্ধারকাজ দ্রুতভাবে করা যাচ্ছে না সিকিমে (Sikkim) । সূত্রের খবর ওই সুরঙ্গ তৈরীর কাজে নিযুক্ত অনেক শ্রমিক এখনো আটকে রয়েছে। উদ্ধারকারী দলের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যে রাতভর উদ্ধার কাজ চালিয়ে সাতটি দেহ উদ্ধার করা হয়েছে। এরপরে উদ্ধার হয় আরও দুটি দেহ।

Sikkim major accident in a tunnel under construction

আরও পড়ুন: এলপিজি গ্রাহকদের জন্য বড় খবর! আজকের গ্যাস সিলিন্ডারের নতুন দাম জানুন

জানা যায়, ওই সময় আচমকা টানেলের ভিতরে ধস নামে। গাড়ি, খননযন্ত্র-সহ আটকে পড়েন শ্রমিকরা। দুর্ঘটনার খবর পেয়ে পাকিয়াং পুলিশ দ্রুত টানেলে ঢুকে ১৬ জনকে উদ্ধার করে এবং হাসপাতালে পৌঁছয়। এর পরে ওই ধসের কারণেই ভূগর্ভস্থ মিথেন গ্যাস লিক হতে শুরু করে।

ওই সুড়ঙ্গের ভিতরে প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে মিথেন গ্যাস জমেছিল বলে জানা গিয়েছে। ঠিক কত জন আটকে আছেন তা নিশ্চিত নন প্রশাসনের আধিকারিকরা। সূত্রের খবর, কমপক্ষে ২৭ জন শ্রমিকের আটকে থাকার আশঙ্কা।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার দুপুরের দিকে সুড়ঙ্গের বাইরে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়ে। বিপুল পরিমাণ পাথর, কাদা ও ধ্বংসাবশেষ সুড়ঙ্গের মুখ ঢেকে দেয়। সেই সময় সুড়ঙ্গের ভিতরে কর্মরত বহু শ্রমিক বেরিয়ে আসতে পারেননি (Sikkim)।