পিঙ্ক সহেলি কার্ডের সুবিধা পেতে বদলাচ্ছে নিয়ম! ১ অগাস্ট থেকে কী কী পরিবর্তন, জেনে নিন

Published on:

Published on:

Smart Card rules are changing from august 1
Follow

বাংলা হান্ট ডেস্ক: মহিলাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বা দিল্লি সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। সেই উদ্যোগের অংশ হিসেবে দিল্লির ডিটিসি বাসে মহিলাদের জন্য সহেলি পিংক কার্ড (Smart Card)পরিষেবা চালু করা হয়েছিল। তবে এবার এই পড়ি সেবায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। জেনে নিন কি কি পরিবর্তন হচ্ছে এবং কবে থেকে তা কার্যকর হবে সেই বিষয়ে তথ্য।

১ অগাস্ট থেকে বদলাচ্ছে পিঙ্ক সহেলি কার্ডের নিয়ম (Smart Card)

নতুন মাসের শুরুতে যেমন একাধিক নতুন নিয়ম কার্যকর হয় তেমনি এবার ১ আগস্ট থেকে দিল্লিতে বসবাসকারী মহিলাদের জন্য রয়েছে বড় উপহার। ১ আগস্ট থেকে সহেলি পিঙ্ক কার্ডের নিয়ম বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এর ফলে এই কার্ড শুধুমাত্র বিনামূল্যে পাশে যাতায়াত করার জন্য নয় আরো বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে (Smart Card)।

Smart Card rules are changing from august 1

আরও পড়ুন: শ্রাবণী মেলায় ভক্তদের সুবিধায় বিশেষ ট্রেন, পরীক্ষার্থীদের কথাও মাথায়! কী পরিকল্পনা রেলের

কি কি পরিবর্তন করা হচ্ছে?
দিল্লি সরকারের ঘোষণা অনুযায়ী, এক আগস্ট ২০২৬ থেকে কাগজে পিঙ্ক কার্ড টি সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। বিনামূল্যে বাসের যাতায়াতের সুবিধা পেতে সহেলিপিং কার্ড সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হল। বাসে ওঠার সময় প্রথমে এই কার্ডটি মেশিনের ট্যাপ করতে হবে। কারো কাছে এই কার্ড না থাকলে তিনি বিনামূল্যে যাতায়াতের সুবিধা পাবেন না পাশাপাশি তাকে নির্ধারিত ভাড়া দিতে হবে।

কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই কার্ড?
এখন থেকে এই কার্ড শুধুমাত্র বাসে যাতায়াতের জন্য নয়, আরও বিভিন্ন পরিষেবায় ব্যবহার করা যাবে।ডিটিসি ও ক্লাস্টার বাসের পাশাপাশি দিল্লি মেট্রোতেও এই কার্ড ব্যবহার করা যাবে। পাশাপাশি মেট্রোয় ক্যাশলেস পেমেন্ট করা যাবে এই কার্ডের মাধ্যমে। এছাড়াও নমো ভারত (RRTS) পরিষেবায় কার্ড রিচার্জ করে যাতায়াত করা যাবে।এই কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্টও করা সম্ভব হবে।

কীভাবে ‘সহেলি পিঙ্ক কার্ড’-এর জন্য আবেদন করবেন?
ডিটিসি ডিপো, এসডিএম অফিস এবং ৫০টিরও বেশি অনুমোদিত কেন্দ্রে এই কার্ড তৈরি করা যাবে (Smart Card)। ১ অগাস্টের আগেই এই কার্ডের জন্য আবেদন করে নিন।